INDIA Vs NDA: বিজেপির দিকে ঝুঁকল কংগ্রেসের প্রাক্তন জোটসঙ্গী! ২০২৪-এর আগে বদলাচ্ছে সমীকরণ

২০২৪-এর আগে বিজেপি বিরোধী জোট গড়তে যখন ২৬টি দল মিলিয় হয়ে ইন্ডিয়া নামে মঞ্চ তৈরি করেছে, তখনই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বিজেপি ৩৮ দলকে একত্রিত করে। সেখানে খুব বড়ো কোনও দল না থাকলেও এবার এক রাজ্যের তৃতীয় শক্তি বিজেপির দিকে ঢলতে শুরু করেছে।

সম্প্রতি কর্নাটকে নির্বাচন হয়ে গেল। ত্রিমুখী নির্বাচনে প্রাধান্য নিয়ে জয়যুক্ত হয়েছে কংগ্রেস। এখানে তৃতীয় শক্তি জেডিএস এর আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও এবার বিজেপিকে নিয়ে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিল। দেবেগৌড়া-পুত্র কুমারস্বামী জানান, তাঁর দল এবং বিজেপি কর্নাটকে একসাথে কাজ করবে।

বিজেপির দিকে ঝুঁকল কংগ্রেসের প্রাক্তন জোটসঙ্গী

তিনি বলেন, "আমি ইতিমধ্যেই বিধানসভার ভিতরে এবং বাইরে বলেছি-- যেহেতু বিজেপি ও জেডিএস উভয়ই বিরোধী দল, তাই রাজ্যের স্বার্থে একসঙ্গ কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী শুক্রবার সকালে আমাদের দলের বিধায়করা কীভাবে এগিয়ে যেতে হবে তা নিয়ে আলোচনা করেছেন বলে তিনি জানান।

কুমারস্বামী এই সিদ্ধান্ত নেওয়ার পরে ২০২৪-এর নির্বাচনে তাঁর দল জেডিএস বিজেপি শিবিরের দিকে ঢলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দলের সুপ্রিমো এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া তাঁকে দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে উল্লেখ করে তিনি নয়া সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

কর্নাটক বিধানসভায় বিজেপির সঙ্গে হাত ধরে কংগ্রেসের বিরোধিতা করার কথা জানানের পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ২০২৪ সালের লোকসভা সংসদ নির্বাচনে কী অবস্থান হবে তাঁদের? এই প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কথা বলার জন্য এখনও সময় আছে। কেননা এখনও ১০ মাস পরে লোকসভা নির্বাচন।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী জেডিএস ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এনডিএর সাথে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাই প্রবল। কেননা এখন জেডিএস কর্নাচকের ৩১টি জেলায় কংগ্রেসের অপকর্মের কথা একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। ১০ সদস্যের একটি দল তৈরি করে কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমারস্বামী।

বিজেপির দিকে ঝুঁকল কংগ্রেসের প্রাক্তন জোটসঙ্গী

এর পরে কংগ্রেসের নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' মঞ্চে তিনি যাবেন না বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিজেপির সঙ্গে একসঙ্গে রাজ্যে কাজ করার বার্তা দিয়ছেন। কংগ্রেস যেহেতু রাজ্যের শাসক, উভয় বিরোধী দল হাত মিলিয়ে কংগ্রেসকে শায়েস্তা করার পরিকল্পনা নিয়েছে।

২০২৩-এর মে মাসে অনুষ্ঠিত ২২৪ সদস্যের বিধানসভার নির্বাচনে কংগ্রেস ১৩৫টি আসন পেয়ে ক্ষমতা লাভ করে। বিজেপি ৬৬টি আসন পায়। আর তৃতীয় শক্তি জেডিএস থমকে যায় ১৯টি আসনে। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে এককাট্টা হতে শুরু করেছে জেডিএস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+