কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের হত্যাকারী দুই জঙ্গিকে কুলগামে নিকেশ করল ভারতীয় সেনা

কাশ্মীরের কুলগামে ফের এক সাফল্য পেল সেনা। গত কয়েক সপ্তাহে কাশ্মীরে কার্যত পর পর জঙ্গি গঙ্গা বইয়ে দিয়েছে সন্ত্রাসবাদী শিবিরগুলি। ' টার্গেটেড কিলিং ' স্ট্র্যাটেজি নিয়ে তারা কাশ্মীরের বাইরে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক ও বাসিন্দাদের হত্যা করতে শুরু করে। এই পরিস্থিতিতে পাল্টা অভিযানে নেমে পর পর জঙ্গি নিধন শুরু করেছে ভারতীয় সেনা। এদিন কাশ্মীরের কুলগামে ২ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এদিন মৃত জঙ্গিরা লস্কর ই তৈবার সদস্য বলে জানা গিয়েছে।

কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের হত্যাকারী দুই জঙ্গিকে কুলগামে নিকেশ করল ভারতীয় সেনা

একদিকে ভারতীয় সেনা অন্যদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ। দুই বাহিনীর যৌথ অভিযানে এদিন দুই কুখ্যাত লস্কর ই তৈবা জঙ্গিকে নিকেশ করা হয়। পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবার জঙ্গিদের মধ্যে কুলগামের কমান্ডার ছিল গুলজার আহমেদ রাশিদ। আর সেই কুখ্যাত জঙ্গিকেই নিকেশ করেছে সেনা। রশিদের সঙ্গে গুলির লড়াই চলার সময় আরও এক জঙ্গি ছিল ঘটনাস্থলে। সেই সময়ই যৌথবাহিনীর গুলিতে নিকেশ করা হয় লস্করের ওই কমান্ডারকে। সঙ্গে গুলিতে নিহত হয় ওই জঙ্গি। জানা গিয়েছে, কয়েকদিন আগে বিহারের যে দুই শ্রমিককে কাশ্মীরে খুন করেছিল জঙ্গিরা সেই সেই দুই হত্যাকারী জঙ্গিকেই এদিন নিকেশ করে সেনা।

কয়েকদিন আগে লস্কর জঙ্গিরা তিনজন নিরাপত্তা বাহিনীর কর্মীকে খুন করে। সোপিয়ানে সেনা জঙ্গি সংঘাতের সময়ই ঘটে যায় এই ঘটনা। যে উগ্রপন্থীরা অই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের মধ্যে একজন আদিল ওয়ানি নামে পরিচিত। এই আদিল ওয়ানি কয়েকদিন আগে উত্তর প্রদেশ থেকে কাশ্মীরে যাওয়া এক কষ্ঠ-শিল্পীকে খুন করে বলে জানা যায়। মূলত,কশ্মীরে গত কয়েকদিন বহু সাধারন নাগরিককে হক্য করতে শুরু করেছে জঙ্গিরা। তারা অই ধরনের খুনকে টার্গেটেট কিলিং এর কৌশলে উপত্যকা জুড়ে নতুন করে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। পুলিশের ধারণা ভিন রাজ্য থেকে আসা মানুষ, ধর্মীয় নেতা, পঞ্চায়েতের নেতা, গণতান্ত্রিক সরকারের বিভিন্ন অংশে ভাঙন ধরিয়ে কাশ্মীরে নতুন করে অশান্তি সৃষ্টির আশায় এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে জঙ্গিরা। এদিকে জঙ্গিদের এই নৃশংসতা রুখতে কাশ্মীরের পুঞ্চে কার্যত টানা ১০ দিন ধরে জঙ্গি বনাম সেনার লড়াই চলছে । যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা বলে মেন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+