Vande Bharat Train:বন্দে ভারতে চড়ার ইচ্ছা! জানেন এই ট্রেন চালাতে মোদী সরকারের কত খরচ হয়? অঙ্কটা চমকে দেবে
Vande Bharat Train: ২০১৯ সালে দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়! এরপর থেকে দেশের একাধিক লাইনে শতাধিকেরও বেশি নয়া এই ট্রেন চলছে। বন্দে ভারতের চেয়ারকারের দারুণ সাফল্যের পর খুব শীঘ্রই স্লিপার ভার্সন আনতে চলেছে রেলমন্ত্রক। মনে করা হচ্ছে, নয়া এই ট্রেনও ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগে ছুটবে।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে নয়া স্লিপার ভার্সন রেল ট্র্যাকে দেখা মিলতে পারে। দেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী থেকে নয়া দিল্লি রুটে পর্যন্ত যাত্রা করে। বাংলা সহ এখন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) ট্রেন ছুটছে। এই মুহূর্তে দেশের সবথেকে দ্রুত গতির ট্রেন এটিই।

আর এই ট্রেন আরও বেশি করে চালাতে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক সুবিধা পান যাত্রীরা। কিন্তু জানেন কী নয়া এই ট্রেন চালাতে ঠিক কত টাকা খরচ (Vande Bharat Train Total Cost) হয়?
Vande Bharat Train: একটি বন্দে ভারত চালাতে কত টাকা খরচ হয়?
বন্দে ভারত এক্সপ্রেস দেশের সবথেকে দ্রুতগামীর প্রিমিয়াম ট্রেন (Vande Bharat Train)। একেবারে দেশীয় প্রযুক্তিতে দেশের মাটিতে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে নয়া এই ট্রেনের নির্মাণ করা হয়েছে। নয়া এই ট্রেন তৈরি করতে মোট ১৩০ কোটি টাকারও বেশি খরচ হয়। এছাড়া ট্রেন চালানোর অন্যান্য খরচ আছে। বন্দে ভারত ট্রেন বৈদ্যুতিক ট্র্যাকশনে চলে। যেখানে এক কিলোমিটার চালাতে প্রায় ২০০০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ হয়।
এক্ষেত্রে ৫০০ কিমি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) ছোটে তাহলে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। এ ছাড়া ট্রেনে থাকা অন্যান্য কর্মীদের বেতন এবং পুরো ব্যবস্থাপনার জন্য প্রতি বছর প্রায় দুই থেকে তিন কোটি টাকা ব্যয় হয়। এখানেই শেষ নয়, দেশের প্রথম সেমি বুলেট ট্রেনের রক্ষণাবেক্ষণে বার্ষিক ১০ থেকে ১২ কোটি টাকা ব্যয় করা হয়, যার মধ্যে ট্রেনের পরিষ্কার, মেরামত এবং প্রযুক্তিগত আপগ্রেডেশন যুক্ত রয়েছে।
Vande Bharat Train: যাত্রী নিয়ে সন্তুষ্ট রেল
ফলে ট্রেন তৈরি থেকে চালানো, সব মিলিয়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) চালাতে কোটি টাকা খরচ হয়। লাভ কি হয়? এবিপি নিউজের খবর অনুযায়ী, এই ট্রেন চালিয়ে লাভ হচ্ছে রেলের। মোটামুটি ৯২ শতাংশ বেশির ভাগ ট্রেনের সিট বুকিং হচ্ছে। এমনকি অক্টোবর পর্যন্ত বন্দে ভারতের যাত্রী নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী।












Click it and Unblock the Notifications