Who Is Sheikh Hasina Daughter: মায়ের ভরসা এখন মেয়েই, দিল্লিতে কর্মরত হাসিনার মেয়ে কে জানেন?
Who Is Sheikh Hasina Daughter: উত্তাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে হিন্ডন বিমানঘাঁটির 'সেফ হোমে' রয়েছেন। যা খবর, ঘটনার পর থেকেই ভেঙে পড়েছেন হাসিনা। বারবার সংবাদমাধ্যমে নজর রাখছেন। খোঁজ নেওয়ার চেষ্টা করছেন পরিস্থিতির।
শোনা যাচ্ছে, এই জটিল পরিস্থিতিতে মা'কে সামলাচ্ছেন মেয়ে সায়মা ওয়াজিদ (Saima Wazed)। যিনি দীর্ঘদিন ধরেই দিল্লিতেই বসবাস করেন। যদিও কর্মসূত্রেই রাজধানীতে রয়েছেন সায়মা (Saima Wazed)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর হয়ে দিল্লিতে রয়েছে (Who Is Sheikh Hasina Daughter)।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ে হিসাবে নয়, তাঁর পরিচিতি WHO এর দক্ষিণ-পূর্ব এশিয়ার (South-East Asia) রিজিওনাল ডিরেক্টর (Regional Director) হিসাবে। সায়মা দ্বিতীয় মহিলা, যিনি কিনা হু'য়ের গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি হিসাবে তিনিই প্রথম।
গত বছর ১ লা নভেম্বর দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। যেখানে সায়মা'কে মনোনীত করা হয়। শুধু তাই নয়, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাতে একটি সম্মেলন হয়। যেখানে হু'য়ের সদস্যরা সায়মা ওয়াজিদের নিয়োগে অনুমোদন দেয়। হাসিনা কন্যা দিল্লি থেকেই বিশাল কাজ সামলান। অন্তত ১১ টি দেশে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাজের তদারকি করা থেকে শুরু করে বেশ কিছু সিদ্ধান্তও নেন।
পেশায় মনোবিজ্ঞানী
সায়মা ওয়াজিদ (Saima Wazed) পেশায় একজন মনো বিজ্ঞানী। Neurodevelopmental disorder-এই ক্ষেত্রে বিশাল জ্ঞান রয়েছে। ২০১২ সালে এই বিষয়ে বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তবে বড় দায়িত্ব পাওয়ার আগে সায়মা বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO এর মানসিক স্বাস্থ্য এবং অর্টিজম ডায়রেক্টর জেনারেল হিসাবে কাজ করেছেন।
ব্যক্তিগত জীবন-
সায়মা ওয়াজিদ (Saima Wazed) একমাত্র ব্যক্তি পরিবারের নন, যিনি ভারতে থেকে কোনও সংস্থায় কাজ করছেন। তাঁর বাবা এম এ ওয়াজিদ (M. A. Wazed Miah) ভারতে থেকে দীর্ঘদিন কাজ করে গিয়েছেন। ওয়াজিস সাহেব Bangladesh Atomic Energy Commission এর বড় দায়িত্বে ছিলেন। একজন বড় পদার্থবিদ। একাধিক পদার্থবিদ্যার উপর বই'ও আছে এম এ ওয়াজিদ (M. A. Wazed Miah) এর। দীর্ঘদিন নয়াদিল্লিতে থেকে পরমানু শক্তি কমিশনে কাজ করেছেন তিনি।
সায়মা ওয়াজিদ (Saima Wazed) বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম খন্দেকার মাসুর হোসেন মিন্টু (Khandakar Masrur Hossain Mitu)। শোনা যায়, সে দেশের রাজনৈতিক পরিবার থেকেই উঠে এসেছেন। তবে বিশেষ কিছু জানা যায়নি। তাদের চার সন্তান আছে বলেও শোনা যায়।












Click it and Unblock the Notifications