আসন্ন দিল্লি নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থীর সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে
আসন্ন দিল্লি নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থীর সম্পদের পরিমাণ কত জেনে নিন
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে সরকারে থাকা আম আদমি পার্টির প্রার্থী তালিকায় রয়েছে একাধিক ধনী ব্যক্তির নাম। নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় দেখা যাচ্ছে মুন্দকারের নির্বাচনী পদপ্রার্থী ধরমপাল লাকড়ার রয়েছে প্রায় ২৯২ কোটি টাকার সম্পত্তি।

রয়েছে প্রায় ২৪৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি
সূত্রের খবর, লাকড়ার স্থাবর সম্পদের পরিমাণ ৩.২৪ কোটি টাকা। যার মধ্যে তার স্ত্রীর সম্পত্তি রয়েছে প্রায় ১৩ লক্ষ টাকার। তার অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২৪৩ কোটি টাকা এবং তার তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

তালিকায় রয়েছে আরও আপ পদ প্রার্থীর নাম
এই তালিকায় থাকা অন্য প্রার্থীদের মধ্যে অন্যতম আর কে পুরমের পদপ্রার্থী প্রমীলা টোকাস। যার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা। অন্যদিকে হরিনগর কেন্দ্রের প্রার্থী রাজকুমারী ধিলোনের ঘোষিত সম্পদের মূল্য প্রায় ৫১ কোটি টাকারও বেশি। তিনি ৪.৮ কোটি টাকার অস্থাবর সম্পত্তির মালিক বলে জানা যাচ্ছে। যেখানে তার স্বামীর কাছে রয়েছে প্রায় ১৬.৪৮ কোটি টাকার সম্পত্তি।
পাশাপাশি রাজৌরি গার্ডেনের আপ প্রার্থী ধনবাতি চান্দেলার প্রায় ৫৫ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি তার স্থাবর সম্পত্তির পরিমাণ ১.১২ কোটি টাকার বেশি বলে জানা যাচ্ছে। সেখানে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২৫.৬৭ কোটি টাকা।

অন্যদিকে তালিকায় নাম রয়েছে কংগ্রেস, বিজেপিরও
কংগ্রেস নির্বাচনী প্রার্থীদের মধ্যে দিল্লির প্রাক্তন স্পিকার যোগানন্দ শাস্ত্রীর কন্যা প্রিয়াঙ্কা সিংহের কাছে প্রায় ৭০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে। সিং মধ্য দিল্লির আর কে পুরাম আসন থেকে টোকাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বিজেপির শাহদারা কেন্দ্রের প্রার্থীর মোট সম্পত্তি ৪৪.২২ কোটি টাকা। এর মধ্যে তাঁর স্ত্রীর অস্থাবর ও অস্থাবর সম্পদও রয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি শিবিরের তিলক নগর কেন্দ্রের প্রার্থী কাছেও মোট ১৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications