'Sengol'-এর গরিমা ফেরাতে পেরে গর্বিত মোদী! কিন্তু রাজদণ্ড নিয়ে এই পাঁচ তথ্য আপনি জানেন

ঐতিহাসিক মুহূর্তে দেশ। দীর্ঘ ৯৬ বছর পর নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। করোনার সময়ে নয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আর তা নিয়ে শুরু হয় বিতর্ক। যা উদ্বোধনের দিনেও পিছু ছাড়ল না কেন্দ্রের সরকারকে। রাষ্ট্রপতিকে কেন আমন্ত্রণ জানানো হল না তা নিয়ে শুরু হল বিতর্ক। যদিও এদিন প্রথম থেকেই গোটা দেশের নজরে ছিল 'Sengol'। বৈদিক পাঠ করে নয়া সংসদ ভবনের স্পিকারের চেয়ারের পাশেই বসানো হল নয়া এই রাজদন্ডকে। কিন্তু কি এই 'Sengol'? যা নিয়ে গোটা দেশজুড়ে আলোচনা?

লোকসভার স্পিকারের আসনের কাছে স্থাপিত রাজদণ্ডকে 'সেঙ্গোল' বলা হয় - তামিল শব্দ 'সেম্মাই' থেকে উদ্ভূত, যার অর্থ 'সত্যের সঙ্গী'।

Sengol-এর গরিমা ফেরাতে পেরে গর্বিত মোদী!

ভারতের ইতিহাসের সঙ্গে জড়িত 'Sengol'। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, এই রাজদণ্ড ভারতের ক্ষমতা হস্তান্তরের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে তুলে দিয়েছিলেন। মূলত ক্ষমতা হস্তান্তরের প্রমাণ হিসাবেই এই রাজদণ্ড না ন্যায়দন্ড তুলে দেওয়া হয়। এবার এই সেঙ্গোলে জ্বলজ্বল করবে নয়া সংসদ ভবনে।

Sengol-এর গরিমা ফেরাতে পেরে গর্বিত মোদী!

১৯৪৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে রাজদন্ড আসার পর সেটি একটি মিউজিয়ামে রাখা হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মিউজিয়ামে সেটি রাখা ছিল।

নতুন সংসদ ভবনে লোকসভা স্পিকারের আসনের কাছে স্থাপন করার আগে তামিলনাড়ুর বিভিন্ন মঠের প্রায় ৩০ জন পুরোহিত সেঙ্গোলটি হস্তান্তর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এমনকি তা প্রতিষ্ঠার সময়ে বিশেষ বৈদিক মন্ত্র পাঠ করা হয়। একেবারে রীতি মেনে তা পাঠ করা হয়।

ঐতিহাসিক 'Sengol' যার হাতে তুলে দেওয়া হয় মনে করা হয় তিনি ন্যায় এবং ন্যায্য শাসন প্রদান করবে। এই ন্যায়দন্ড হাতে নেওয়ার আগে একেবারে মাঠিতে শুয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সেঙ্গল মুঘল সাম্রাজ্যে সেবা, কর্তব্যের কথা বলে। পবিত্র একটি বিষয়। আমাদের সৌভাগ্য পবিত্র সেঙ্গলকে গরিমা ফেরাতে পারলাম। বললেন নরেন্দ্র মোদী। আমাদের সবাইকে এই সেঙ্গল প্রেরণা দেবে। বললেন মোদী। মাদার অফ ডেমোক্রেসি ভারত! বললেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+