বিচারপতিদের নির্বাচনে লড়তে হয় না, বিচারবিভাগকে নিয়ে ফের সুর চড়ালেন আইনমন্ত্রী
কলেজিয়ামে কেন্দ্রের প্রতিনিধি রাখার প্রস্তাব আইনমন্ত্রীর
বিচারপতি নিয়োগেও এবার অংশিদারত্ব চায় কেন্দ্র। সম্প্রতি কিরেন রিজিজুর প্রস্তাব গিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য তৈরি কলেজিয়ামে কেন্দ্রের একজন করে প্রতিনিধি থাকবে। তারপরেই শোরগোল শুরু হয়ে যায়। বিরোধীরা অভিযোগ করেেছন বিচার ব্যবস্থায় এবার হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র।

তার কয়েকদিন পরেই আবার কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্তব্য করেছেন বিচারপতিদের নির্বাচনের মুখোমুখি হতে হয় না। তাঁদের সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে ভাবতে হয় না। কিন্তু তারপরেও তাঁরা মানুষের নজরে থাকেন। কারণ তাঁদের কাজ। তাঁদের বিচার প্রক্রিয়াই তাঁদের সবসময় আম জনতার নজরে রাখে। মানুষ খবর রাখে বিচারপতিরা কীভাবে কাজ করছেন। কি রায় দিচ্ছেন। কীভাবে তাঁরা বিচার করছেন। সবকিছু সাধারণ মানুষ খবর রাখে।
তাঁদের বিচার প্রক্রিয়া এবং রায়দান নিয়ে মানুষ তাঁদের বিচার করে। তারপরে তারা ধারনা তৈরি করে। দিল্লি বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। সেই সঙ্গে আইনমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে এখন সোশ্যাল মিডিয়ায় দৌলতে মানুষ তাঁদের মতামত প্রকাশ করতে পারেন। এখন আর সেই সময় নেই যখন মানুষ কেবল শুনত তাঁদের বলার জায়গা থাকত না। কেবল নেতারাই বলতেন।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই প্রধান বিচারপতি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিচারপতিদের অবমাননা করা হচ্ছে তা বন্ধ হওয়া জরুরি। তিনি বলেছেন এর জন্য সরকারকেই জরুরি পদক্ষেপ করতে হবে। কারণ বিচারপতিরা এই নিয়ে কোনও মন্তব্য প্রকাশ্যে করতে পারবেন না।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications