করোনা সংক্রমণে ভাল খবর শোনাল কেরল, সুস্থ হওয়ার সংখ্যায় এগিয়ে রাজ্য

করোনা সংক্রমণে ভাল খবর শোনাল কেরল, সুস্থ হওয়ার সংখ্যায় গিয়ে রাজ্য

কেরলেই প্রথম শুরু হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। কিন্তু পর্যায় ক্রমে সংক্রামিতরা বেশি সংখ্যায় সুস্থ হয়ে উঠেছেন সেখানে। অনেকটাই আটকানো গিয়েছে মৃত্যুর হার। এখনও পর্যন্ত মাত্র ২ জনের মৃত্যু হয়েছে কেরলে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭.১৭ শতাংশ মানুষ। করোনা সংক্রমণ রুখতে অনেকটাই সফল কেরল।

এগিয়ে কেরল

এগিয়ে কেরল

গোটা দেশের মধ্যে করোনা সংক্রমণের পর সুস্থ হওয়ার হার কেরলে সবচেয়ে বেশি। দেখা দিয়েছে কেরলে ২৭.১৭ শতাংশ মানুষ করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। অথচ কেরলেই প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। শুধু সুস্থ হওয়ার হারই নয়। কেরল এগিয়ে আছে আরও একটি বিষয়ে সেটা মৃত্যু হার। এখনও পর্যন্ত মাত্র ২ জনের মৃত্যু হয়েছে কেরলে। সংক্রমণের তুলনায় তা খুবই কম।

পথ দেখাচ্ছে কেরল

পথ দেখাচ্ছে কেরল

কেরল থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় মহারাষ্ট্র। কারণ দেশের সধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। মৃত্যুর হারেও এগিয়ে মহারাষ্ট্র। কেরল কীভাবে সাফল্য পেল সেটাই এখন খতিয়ে দেখতে শুরু করেছে মহারাষ্ট্রা। করোনা সংক্রমণের হার কমাতে কেরলকে মডেল ধরেই এগোতে চাইছে মহারাষ্ট্র সরকার।

সংক্রমণ কমেছে কেরলে

সংক্রমণ কমেছে কেরলে

কেরলে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮ জন রোগী। ৯৩ বছরের বৃদ্ধ এবং ৮৮ বছরের বৃদ্ধা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। কেরলে হাসপাতালে চিকিৎসাধীন বিদেশি পর্যটকরাও সুস্থ হয়ে উঠেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+