Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala CM Convoy Accident: মুখ্যমন্ত্রীর কনভয়ে পরপর গাড়ির সংঘর্ষ, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ানক দুর্ঘটনার মুহূর্ত

Kerala CM convoy Accident: কেরলের মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) গাড়িতে ধাক্কা কনভয়ে থাকা অপর গাড়ির। স্বয়ং মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। সোমবার ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপূরমে (Thiruvananthapuram)।

জানা গিয়েছে, শহরের এমসি রোড ধরে কনভয় যাচ্ছিল মুখ্যমন্ত্রীর। কনভয়ে একটি অ্যাম্বুল্যান্সও ছিল। কনভয়ের সামনে স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। আচমকাই ডানদিকে মোড় ঘুরতে যান তিনি। তৎক্ষণাৎ ব্রেক কষে কনভয়ের শুরুতে থাকা গাড়িটি। যার জেরেই ঘটে দুর্ঘটনা (Accident)।

CM CONVOY

মহিলা স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়েই রাস্তার মাঝখানে সজোরে ব্রেক কষেন কনভয়ের শুরুতে থাকা গাড়ির চালক। যার জেরে মুখ্যমন্ত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা মারে কনভয়ের অপর একটি গাড়ি। তবে রাস্তায় যানজট থাকায় ধীরগতিতেই যাচ্ছিল কনভয়। সেকারণেই এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।

দুর্ঘটনা ঘটতেই গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষীরা (Security Guards)। চারপাশ ঘুরে দেখে ফের নির্দিষ্ট রুটেই রওনা দেয় কনভয়। গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, কনভয়ে থাকা গাড়িগুলি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোনওরকম আঘাত পাননি মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্র্যাফিক আইন লঙ্ঘনে অভিযুক্ত মহিলা স্কুটি আরোহীর খোঁজে জারি হয়েছে তল্লাশি। এর আগে ২০২১ সালেও মুখ্যমন্ত্রীর কনভয়ে ঘটেছিল দুর্ঘটনা। কন্নুড়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কনভয়ের অপর তিনটি গাড়ির। তবে সেবারেও কেউ গুরুতর আহত হননি।

অন্যদিকে, সোমবার গভীর রাতে কেরলের মন্দিরে কালিয়াট্টম অনুষ্ঠানে ভয়াবহ বাজি বিস্ফোরণ। আহত ১৫০ জনেরও বেশি। যাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ও পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+