চণ্ডীগড়ে শিশমহল বিতর্কে কেজরিওয়াল, স্বাতীর তোপ

চণ্ডীগড়ের সেক্টর টু তে প্রায় দুই একর জুড়ে একটি সেভেন স্টার সরকারি বাংলো কে কেন্দ্র করেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তথাকথিত শিশমহল বিতর্ক। অভিযোগ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির মুখ্য পরিচালক অরবিন্দ কেজরিওয়ালের জন্যই পাঞ্জাব সরকার এই বিলাসবহুল আবাসন বরাদ্দ করেছে। আর এই নিয়েই রাজনৈতিক অঙ্গনে তীব্র বিরোধের ঝড় উঠেছে।

বিজেপির অভিযোগ, বর্তমানে কোনও দায়িত্বে না থাকা সত্ত্বেও কেজরিওয়াল এমন একটি প্রভাবশালী সরকারি আবাসন কীভাবে পেলেন? দলের নেতাদের দাবি, "সাধারণ মানুষের নেতা" বলেই পরিচিত কেজরিওয়াল আসলে আরেকটি নতুন শিশমহল গড়ে তুলেছেন, এবার দিল্লিতে নয়, পাঞ্জাবে।

নিজের দলের সাংসদও তোপ দাগলেন কেজরিওয়ালেরই দলীয় সাংসদ স্বাতী মালিওয়াল। সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি অভিযোগ তোলেন দিল্লির শিশমহল খালি করার পর, পাঞ্জাবে আরও বড় করে নতুন শিশমহল বানিয়ে ফেলা হয়েছে।" মালিওয়ালের দাবি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কোটা থেকে বেআইনিভাবে এই বাংলো বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, কেজরিওয়ালের যাতায়াত ও ব্যক্তিগত রাজনৈতিক কাজকর্মে পাঞ্জাব সরকারের বিমান ও প্রশাসনিক কাঠামো ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার কথায়, "পাঞ্জাব সরকার এখন এক ব্যক্তির সেবায় ব্যস্ত।"দলের অন্দরে কি বাড়ছে দূরত্ব? এটি প্রথম নয়, গত বছর থেকেই কেজরিওয়ালকে ঘিরে শিশমহল বিতর্ক তীব্রতর হয়েছে।

দিল্লিতে সরকারি অর্থে তার বাসভবনের ব্যয়সাপেক্ষ সংস্কার নিয়ে রাজনৈতিক লড়াই ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। সেই থেকেই শিশমহল শব্দটি কেজরিওয়াল বিরোধী আক্রমণের প্রতীক হয়ে ওঠে।
স্বাতী মালিওয়ালের সঙ্গে কেজরিওয়াল শিবিরের টানাপোড়েনও নতুন নয়। ২০২৪ সালের মে মাসে কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিবাভ কুমারের বিরুদ্ধে তার ওঠানো অভিযোগ জাতীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে। দিল্লীর নাগরিক সমস্যাকে কেন্দ্র করে মালিওয়ালের নজরকাড়া প্রতিবাদও ছিল আলোচনার কেন্দ্রে।

আগামী নির্বাচনে ইস্যুটি কি বড় অস্ত্র হবে?বিজেপি ইতিমধ্যেই আক্রমণ আরও জোরদার করেছে। তাদের বক্তব্য, "যে ব্যক্তি নিজেকে সাধারণ মানুষের বন্ধু বলে দাবি করেন, তিনি কি সত্যিই সাধারণ? নাকি বিলাসিতার জন্য সরকারি জিনিস ব্যবহার করছেন?" তারা তদন্তেরও দাবি উঠিয়েছে, কীভাবে, কোন নথি অনুযায়ী, কার নির্দেশে এই বরাদ্দ হল?

বিশ্লেষকদের মতে, বিষয়টি শুধুমাত্র বিলাসিতা বনাম সাধারণতার প্রশ্ন নয়, এতে রয়েছে আম আদমি পার্টির অভ্যন্তরীণ মতবিরোধ ও নেতৃত্ব সংকটের ইঙ্গিত। আর সেই সুযোগই কাজে লাগাতে চাইছে বিজেপি।

রাজনীতি যেমন প্রতীক দিয়ে কথা বলে, তেমনই বিতর্কও প্রতীকের মাধ্যমে আগুন জ্বালায়। তবে শিশমহল এখন শুধু একটি বাড়ির নাম নয়, এটি কেজরিওয়ালের ভাবমূর্তি, দলীয় ঐক্য ও জনগনের দৃষ্টিতে তার নেতৃত্বের প্রশ্নে একটি জ্বলন্ত ইস্যু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+