করোনা আতঙ্কের মধ্যেই নয়া জঙ্গি শিবির থেকে হামলার ছক! চরম চাঞ্চল্যকর খবর উপত্যকায়

করোনা আতঙ্কের মধ্যেই কাশ্মীর উপত্যকা থেকে আসতে শুরু করেছে জঙ্গিদের হামলার ছকের খবর। আর ভারতে হামলার চেষ্টায় মগ্ন জঙ্গিরা এবার নতুন এক শিবিরের আওতায় থেকে নাশকতার গেমপ্ল্যান তৈরি করছিল। যা হাতে নাতে ধরে ফেলেছে ভারতীয় সেনা।

৬ জঙ্গি গ্রেফতার

৬ জঙ্গি গ্রেফতার

কাশ্মীরের মাটিতে বসে ভারতে নাশকতার ছক কষছিল ৬ জঙ্গি। লস্কর-ই- তৈবার ছাতার তলায় থেকে এরা এমন রক্তক্ষয়ী হামলার ছক কষছিল বলে খবর। তারপরই ৬ জঙ্গি গ্রেফকার হয়।

কীভাবে ধরা পড়ে জঙ্গিরা?

কীভাবে ধরা পড়ে জঙ্গিরা?


উপত্যকার এক হাসপাতালে অস্ত্র পাচার করে জড়ো করা হচ্ছিল বলে খবর পায় ভারতীয় গোয়েন্দারা। সেখান থেকে অস্ত্রের কারবারীও চলছিল। এরপর নিরাপত্তা বাহিনী ৪ টি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করে। একটি দল পৌঁছয় কাশ্মীরের সোপোরে। সেখানেই সন্ধান মেলে ৪ পাচারকারীর।তারাই তথ্য দেয় জঙ্গিদের সম্পর্কে।

 কী জানতে পারেন গোয়েন্দারা?

কী জানতে পারেন গোয়েন্দারা?

গোয়েন্দাদের কাছে তথ্য আসে যে পাকিস্তান থেকে অ্যান্ড্রিউ জন নামে এক ব্যক্তি রেজিসটেন্স ফ্রন্ট নামে একটি জঙ্গি শিবির চালাচ্ছে। আর তার হাত ধরেই জম্মু কাশ্মীর থেকে যুবকরা নয়া জঙ্গিবাহিনীতে যোগ দিচ্ছে। এই অ্যান্ড্রিউ সোশ্যাল মিডিয়া টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখছে কাশ্মীরে। পাকিস্তান থেকে এই ব্যক্তিই কাশ্মীরের বুকে অস্ত্র পাচার করে চলেছে বলে খবর। এরপরই ৬ জন জঙ্গি গ্রেফতার হয়। খোঁজ চলছে আরও বেশ কয়েকজনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+