কাশ্মীরে ফের নাগরিকের মৃত্যু! সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের চাঞ্চল্য কাশ্মীরে

আরও একবার অশান্ত কাাশ্মীর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফরের মাঝেই এদিন উপত্যকার বিভিন্ন জায়গায় চলেছে গুলির লড়াই। এদিন সোপিয়ানের জেইনপোরার বাবাপোরা এলাকায় এক নিরস্ত্র নাগরিককে টার্গেট করে গুলি করা হয়েছে । ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে উপত্যকায়। এই পরিস্থিতিতে গোটা কাশ্মীরের অবস্থা কোনদিকে যাচ্ছে তা নিয়ে বেশ উদ্বেগে রয়েছে দিল্লি। এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে এই হত্যাকাণ্ড ফের প্রশ্ন তুলল কাশ্মীর নিয়ে।

One more civillian killed in kashmir, know the latest news on this.

এদিনের ঘটনার পর ১১ জন ভিন রাজ্যের মানুষকে হত্যা করা হল কাশ্মীরের বুকে। যে ঘটনাকে টার্গেটেট কিলি বলে আখ্যা দিচ্ছে প্রশাসন। প্রশাসনের দাবি, বেছে বেছে আলাদা রাজ্যের মানুষকে হত্যা করা নতুন একটি কৌশল সন্ত্রাসবাদীদে। এর হাত ধরে তারা কাশ্মীরে ভেদাভেদ তৈরি করতে চায়। যাতে ভূস্বর্গ অশান্তির আবহেই থেকে যায়। এদিকে ঠাসা কর্মসূচি নিয়ে তিন দিনের কাশ্মীর সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর সফরকালে এমন ঘটনার জেরে রীতিমতো ত্রস্ত কাশ্মীর। এদিকে, গোটা কাশ্মীরে বারবার সধারণন নাগরিকদের খুন করার ঘটনা নিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে সেনা। একাধিক জায়গায় কাশ্মীরে শুরু হয়েছে অভিযান। আর অভিযানের জেরে সেনা ও জঙ্গি দুই পক্ষের মধ্যে এদিন রীতিমতো সংঘাত শুরু হয়। পুঞ্চে দুই পক্ষে গুলির লড়াইয়ের জেরে আহত হয়েছেন এক সেনা জওয়ান, আরও ২ জন পুলিশ কর্মী জখম হয়েছেন। ঘটনা ঘিরে কাশ্মীরের বুকে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এদিকে, কাশ্মীরে জঙ্গিরা বিভেদের স্ট্র্যাটেজি নিতেই তা নিয়ে তড়িঘড়ি বন্দোবস্ত নিচ্ছে দিল্লি। কাশ্মীরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অমিত শাহ। তাঁর সফরকালের মধ্যেই বাড়ানো হয়েছে এলাকার নিরাপত্তা। আরও বেশ কিছু কম্পানি সিআরপিএফ পাঠানো হয়েছে সেখানে।

এদিকে জানা গিয়েছে, কাশ্মীরে ফের নাগরিকের মৃত্যু। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের চাঞ্চল্য কাশ্মীরে। জানা গিয়েছে, এই দুইপক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন ওই নাগরিক। এদিকে, এই পরিস্থিতির মাঝে, পাাকিস্তানের লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের ধৃত সদস্য জিয়া মুস্তাফাকে এদিন ভাতা দুরিয়ান নামের এক এলাকায় নিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময়ই জঙ্গি ও সেনার গুলির যুদ্ধ শুরু হয় বলে জানা যায়। এই জঙ্গিকে ওই এলাকায় নিয়ে গিয়ে সন্ত্রাসবাাদীদের ঘাঁটি চিহ্নিত করার চেষ্টা করতে থাকে কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ই গুলির লাড়ই হয়েছে বলে জানিয়েছে একটি রিপোর্ট। এই পরিস্থিতিতে রীতিমতো চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে উপত্যকায়। এই নাগরিকের মৃত্যু জঙ্গিদের গুলিতে হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেলেও, এই মৃত্যু নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কী বলছে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+