হোয়াটসঅ্যাপে পর্ন ছবি পোস্ট করে বিপাকে কর্ণাটকের বিজেপি বিধায়ক
কর্ণাটকের বেলগাভীর বিজেপি বিধায়ক মহন্তেশ কাবাতাগিমথ হোয়াটসঅ্যাপে পর্ন ছবি পোস্ট করে বসেছেন। আর তা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। একটি নয়, একসঙ্গে ৫০টি ছবি পোস্ট করেছেন তিনি।
বেঙ্গালুরু, ৩ মে : কর্ণাটকের বেলগাভীর বিজেপি বিধায়ক মহন্তেশ কাবাতাগিমথকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ তিনি স্যোশান নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে পর্ন ছবি পোস্ট করে বসেছেন। এবং একটি নয়, একসঙ্গে ৫০টি ছবি পোস্ট করেছেন তিনি।
ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, মহন্তেশ পিডিএফ ফর্ম্যাটে তাঁর কাছে থাকা ৫০টি পর্ন ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন। ছবিগুলিতে মহিলাদের নগ্ন ছবি রয়েছে।

জানা গিয়েছে, পিডিএফ ফাইলটি পোস্ট করা হয়েছে বেলগাভী মিডিয়া ফোর্স হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে রাজনীতিবিদ, সিনিয়র পুলিশ অফিসার, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সদস্য রয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ এই পর্ন ছবিগুলি শেয়ার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারপর নিজের ভুল বুঝতে পেরে আর ফোন খোলেননি ওই বিজেপি বিধায়ক। এদিকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বহু সদস্য এই ঘটনার পরে প্রতিবাদ জানিয়ে গ্রুপ ছেড়ে বেরিয়ে আসেন।
অভিযুক্ত বিজেপি বিধায়ক জানিয়েছেন, কীভাবে এই ছবি হোয়াটসঅ্যাপে তাঁর অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়ে গেল তা তিনি জানেন না। তবে জানার সঙ্গে সঙ্গে তা সরিয়ে দিয়েছেন।
রাজনৈতিক মহলে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভদ্র রাজনীতিক হিসাবেই পরিচিত এই বিজেপি বিধায়ক। তবে কীভাবে এই কাণ্ড করলেন তা তিনি নিজেই বলতে পারবেন। এর আগে কর্ণাটকের এক কংগ্রেস মন্ত্রীর বিরুদ্ধেও এক অনুষ্ঠানে উপস্থিত থেকে মহিলাদের নগ্ন ছবি দেখার অভিযোগ উঠেছিল।












Click it and Unblock the Notifications