সবচেয়ে বেশি দুর্নীতি কর্নাটকেই, দাবি এনসিআরবির রিপোর্টে
সবচেয়ে বেশি দুর্নীতি কর্নাটকেই, দাবি এনসিআরবির রিপোর্টে
সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজ্যের তকমা পেল কর্নাটক। ২০১৭ সালের রেকর্ড ভেঙে এ বছর ১০০০ শতাংশ দুর্নীতি হয়েছে এ রাজ্যে, দাবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি)। গত সপ্তাহেই এই তথ্য দিয়েছে এনসিআরবি। ভারতের মধ্যে এ রাজ্যেই দুর্নীতি এত বেড়েছে বলে জানিয়েছে এনসিআরবি।

২০১৭ সালে এ রাজ্যে দুর্নীতির শিকার হয়েছেন ২৮৯ জন। যা ২০১৬ সালের তুলনায় অনেকটাই বেশি। ওই বছর মাত্র ২৫টি দুর্নীতি মামলা হয়। যদিও অনেকের মতে, ২০১৬ সালটি ব্যতিক্রম। কারণ ২০১৫ সালেই দেখা গিয়েছে ২৫৯টি দুর্নীতির মামলা হয়েছে। দেশের ১১টি দুর্নীতিপরায়ন রাজ্যের মধ্যে কর্নাটক হল একটি। যেখানে দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে বিভিন্ন ক্ষেত্রে। অন্যদিকে ২০১৬ সালে বেশ কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে দুর্নীতি হয়েছে মোট ৪,৪৩৯টি এবং ২০১৭ সালে তা কমে হয়েছে মোট ৪,০৬২টি।
অন্যদিকে, এনসিআরবি-এর প্রকাশ করা তালিকা একটু ভাল ভাবে দেখলেই বোঝা যাবে দেশের দক্ষিণের রাজ্যগুলিই দুর্নীতিতে এগিয়ে। এ বছর কর্নাটকের পরই ৬৭ শতাংশ দুর্নীতি নিয়ে দুর্নীতিপরায়ন রাজ্যের তকমা পেয়েছে কেরল। দক্ষিণ রাজ্যগুলির মধ্যে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, তেলেঙ্গনা ও তামিলনাড়ুতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে জানা যাচ্ছে। ২০১৭ সালে এই পাঁচ রাজ্যের দুর্নীতির পরিমাণ ৯৪২টি। ২০১৬ সালে যা ছিল ৮৭৮টি। তবে উত্তরের রাজ্যগুলিতে দুর্নীতি অনেকটাই কম বলে দাবি এনসিআরবির।












Click it and Unblock the Notifications