কর্নাটক হিজাব কাণ্ডে উত্তাল রাজ্য, বৃহত্তর বেঞ্চে বিবেচনার প্রয়োজন, জানালো হাইকোর্ট

কর্নাটক হিজাব কাণ্ডে উত্তাল রাজ্য, বৃহত্তর বেঞ্চে বিবেচনার প্রয়োজন, জানালো হাইকোর্ট

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব কাণ্ড নিয়ে ক্রমশঃ জলঘোলা হচ্ছে। কলেজে কলেজে উত্তেজনা ও হিংসাত্মক ঘটনা ঘটার পর বুধবার কর্নাটক হাইকোর্ট হিজাব কাণ্ড নিয়ে শুনানি স্থগিত রাখল। আবেদনকারীরা তাঁদের পিটিশনে জানিয়েছিলেন যে উদুপি প্রি–ইউনিভার্সিটি কলেজ ক্লাসরুমে হিজাব পরার অনুমতি প্রত্যাহার কেন করা হয়েছে?‌ বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের একক বেঞ্চ বুধবার জানিয়ে দেয় যে হিজাব কাণ্ডের মামলা বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে যাওয়া দরকার।

কর্নাটক হিজাব কাণ্ডে উত্তাল রাজ্য, বৃহত্তর বেঞ্চে বিবেচনার প্রয়োজন, জানালো হাইকোর্ট


বিচারপতি বলেন, '‌যদি আপনি মনে করেন এবং রাজি থাকেন তাহলে এটা করা যেতে পারে। আমি মনে করি এই বিষয়টি বৃহত্তর বেঞ্চের বিবেচনার প্রয়োজন।’‌ হিজাব কাণ্ড নিয়ে গোটা রাজ্য জুড়ে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে সরকার বুধবার থেকে রাজ্যের স্কুল–কলেজে তিনদিনের ছুটি ঘোষণা করেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই পড়ুয়াদের উদ্দেশ্যে অনুরোধ করেছেন যে আদালতের আদেশ না আসা পর্যন্ত তারা যেন অপেক্ষা করে এবং কারোর প্ররোচনায় পা না দেয়। বুধবার হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের একক বেঞ্চ বলেছে, '‌কলেজ প্রাঙ্গনে ইসলামিক বিশ্বাস অনুসারে হিজাব পরা সহ প্রয়োজনীয় ধর্মীয় অনুশীলন করার মৌলিক অধিকার রয়েছে। এই আদালত ছাত্র এবং জনসাধারণকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করে। এই আদালত ব্যাপকভাবে জনসাধারণের জ্ঞান এবং সদগুণের উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং আশা করে যে এটি অনুশীলন করা হবে।’‌

প্রসঙ্গত, উডুপির পিইউ সরকারি কলেজে গতমাসে মেয়েরা হিজাব পরে আসলে তাদের হিজাব খুলে ক্লাসরুমে ঢুকতে হয়। হিজাব পরে কলেজে আসা যাবে না বলে খোদ কলেজের অধ্যক্ষ জানান। এরপরই হিজাব কাণ্ডে উত্তাল হয়ে ওঠে গোটা কর্নাটক। এখন এই হিজাব কাণ্ডে রাজনীতির রং লেগে গিয়েছে। একদিকে বিজেপি ইউনিফর্ম–সংক্রান্ত নিয়মের পাশে কঠোরভাবে দাঁড়িয়েছে অন্যদিকে এই হিজাব ইস্যুতে মুসলিম মেয়েদের পাশে রয়েছে কংগ্রেস।

এরই মধ্যে হিজাব বনাম গেরুয়া চাদর ইস্যু রাজ্যের অন্যান্য অংশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাগালকোটে, মঙ্গলবার পুলিশের দ্বারা হালকা লাঠিচার্জের পরে সংঘর্ষের খবর পাওয়া গেছে যেখানে উডুপিতে একটি বিশাল বিক্ষোভ হয়েছে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+