কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: ভারত জোড়ো যাত্রায় যে পথে রাহুলের পরিক্রমা, সেখানেই কংগ্রেসের জয়জয়কার
কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারণ অবশ্যই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। তিনি কল্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত পরিক্রমা করে যে ঝড় তুলে দিয়েছিলেন জনমানসে, তারই ফলশ্রুতি কর্নাটকের এই বিপুল জয়। বিজেপি সাফ হয়ে গিয়েছে।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার আলোকে কংগ্রেস পেয়েছে সাফল্যের সন্ধান। মোজী-ম্যাজিককে ম্লান করে কংগ্রেস বিরাট জয় তুলে নিয়েছে কর্নাটকে। শুধু ভালোবাসা বিলিয়েই রাহুল করেছেন বাজিমাত। মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন তিনি। তার প্রমাণ একটা ছোট্ট পরিসংখ্যান।

রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো যাত্রা' ২০২২-এর ৩০ সেপ্টেম্বর কর্নাচকে প্রবেশ করেছিল। কর্নাটকে চামরাজানগর জেলার গুন্ডলুপেটে প্রবেশ করেন রাহুল গান্ধী। তারপর ২২ দিনে ৫০০ কিলোমিটার পথ পরিক্রমা করে ঝড় তুলে দেন রাহুল গান্ধী। চামরাজানগর, মাইসুরু, মান্ড, তুমকুর, চিত্রদুর্গা, বেল্লারি এবং রাইচুর হয়ে ভারত জোড়ো যাত্রাপথে মানুষেক মন ছুঁয়ে যান রাহুল।
তিনি কর্নাটকে প্রবেশ করেই যে সাড়া ফেলে দিয়েছেন, তা রাহুলের ভারত জোড়ো যাত্রায় বিপুল জন সমাগমই প্রমাণ করে। কর্নাটকের মানুষ দু-হাত তুলে আশীর্বাদ করেছিলেন রাহুল গান্ধীকে। তিনি কর্নাটকে মোট ৫১টি বিধানসভা কেন্দ্রে পরিক্রমা করেন ভারত জোড়ো যাত্রায়।
এই ৫১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস ৩৬টিতে জয়ী হয়েছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কতটা প্রভাব ফেলেছিল জনমানসে। যার ফলে কংগ্রেস নির্বাচনী সাফল্য এনে দেয়। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের কাছে সত্যিই সঞ্জীবনী সুধা হয়ে ওঠে।

রাহুলের ভারত জোড়ো যাত্রা একাধারে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করেছে, অন্যদিকে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির মন্ত্রে দীক্ষিত করেছে। তার ফল পেয়েছে কংগ্রেস। বিজেপিতে যখন নির্বাচনী সংকট, তখন কংগ্রেসে সিদ্দারামাইয়া, শিবকুমাররা এককাট্টা। এককাট্টা বিজেপিকে হারিয়ে জয়ের ব্যাপারে।
'ভারত জোড়ো যাত্রা' শুধু কর্নাটকে নয়, এর সুদূরপ্রসারী ফল পাবে কংগ্রেস, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্য রাজ্যের বিধানসভা নির্বাচনে তো বটেই, আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনেও ভারতীয় রাজনীতিতে দিগন্ত উন্মোচিত করতে পারে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা।

রাজনৈতিক মহল মনে করছে, দেশবাসী যেন এমনই কিছুরই একটা অপেক্ষা করছিলেন, যা ভারতে আনতে পারে পরিবর্তনের ঢেউ। রাহুলের ভারত জোড়ো যাত্রা মানুষের মনে গেঁথে গিয়েছে সেভাবেই। তারই প্রতিফলন ঘটেছে কর্নাটকের বিধানসভা নির্বাচনে, প্রতিফলন ঘটবে অন্য রাজ্যেও।
রাহুল গান্ধী যে পথে ভারত জোড়ো যাত্রা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই পথে চামরাজানগর জেলায় মোট চারটি আসন রয়েছে। যার মধ্যে কংগ্রেস জিতেছে তিনটিতে। মহীশূরে ১১টি আসন রয়েছে, তার মধ্যে আটটিতে জিতেছে কংগ্রেস। মান্য্াতে, কংগ্রেস সাতটি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছে।
তেমনই তুমকুরে মোট ১১টি আসনের মধ্যে কংগ্রেস জয় পেয়েছে ছটিতে। চিত্রদুর্গার মোট আসন ছয়টি। কংগ্রেস সেখানে পাঁচটিতে জিতেছে। বেল্লারিতে কংগ্রেস পাঁচটি আসনেই জয় পেয়েছে। আর রায়চুরে সাতটির মধ্যে জয় পেয়েছে চারটি বিধানসভা আসনে।












Click it and Unblock the Notifications