Karnataka election Result 2023: জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণীতে কর্নাটকে এগিয়ে কে? একনজরে বিস্তারিত
বুধবার ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন হয়েছে। রাজ্যের ৭৩.২৯ শতাংশ মানুষ ২২৪ টি কেন্দ্রের জন্য যে ভোট দিয়েছেন তা ইভিএম বন্দি। শনিবার ১৩ মে সকাল আটটা থেকে গণনা শুরু। শনিবার দুপুরের আগেই সব ফল পাওয়া যাবে বলে আশা নির্বাচনী বিশ্লেষকদের। তবে সবকিছুর ভবিষ্যদ্বাণীকে ছাড়িয়ে গিয়েছে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণী।
কর্নাটকের পরে এই বছর শেষে আগে আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তবে সব থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল কর্নাটকের ফল। কেননা কর্নাটকের পর বিজেপি দক্ষিণে আর এগোতে পারেনি। সেই কারণে গেরুয়া শিবিরের কাছে দক্ষিণের প্রবেশপথ কর্ণাটকের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ।

একদিকে যেমন বিভিন্ন এক্সিট পোলের ফলে কংগ্রেসকে সম্ভাব্য জয়ী বলে দেখানো হয়েছে, ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্রে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। সেখানে রাজ্যের শীর্ষ কংগ্রেস ও বিজেপি নেতাদের রাশিফলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই ১৯৬০ সালের ২৮ মে হুবলিতে জন্মগ্রহণ করেন। মেশরাশির জাতকদের সূর্য ও চন্দ্রের মিলন সর্বোত্তম রাজ যোগ। এমনই যোগে রয়েছেন বোম্বাই। পঞ্চম অধিপতি সূর্যের সঙ্গে চতুর্থ অধিপতি চন্দ্রের দশম গৃহে মহারাজ যোগ হচ্ছে। সেখানে তাঁর বাবার এসআর বোম্বাইয়ের কথা উল্লেখ করে নবম ঘরে গ্রহের কথা বলা হয়েছে।
বলা হয়েছে ২০০৮-২০১৩ সালের মধ্যে বোম্বাই কর্নাটকে বিজেপি সরকারের মন্ত্রী থাকার সময় তিনি শনির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি শনির দশায় ২০২১ সালের জুলাইয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী হন। শনি নমব ঘরে অবস্থান করছে কারণ দশম ঘরের অধিপতি শুক্র।

কংগ্রেস নেতা ডিকে শিবকুমার ১৯৬১ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম তালিকায় লগ্ন অধিপতি মঙ্গল পারস্পরিক দিক থেকে চতুর্থ ঘরে ১০তম অধিপতি শনি। নবম অধিপতি বৃহস্পতি আরেকটি প্রধান রাজ যোগ। বর্তমানে তিনি শনি দশা এবং শুক্র অন্তর দশার অনুকূল সময়ের অধীনে রয়েছেন।
ওপরের দুই নেতার জ্যোতিষশাস্ত্রীর ফল বিশ্লেষণ করে গ্রহের গতিবিধি থেকে জানা যাচ্ছে উভয়ের জন্মকুণ্ডলীতে শনির প্রচুর প্রভাব রয়েছে। শনিও তার নিজেস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি এখন বেষ রাশিতে এবং সূর্য ১৩ মে মেষ রাশিতচে থাকায় বলা হচ্ছে প্রতিযোগিতা হবে। তবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
তবে বাসব রাজ বোম্বাইয়ের কুণ্ডলীতে বৃহস্পতি মেষ রাশিতে থাকার কারণে কারসাজি করে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত করা হয়েছে জ্যোতিষশাস্ত্রীয় ভবিষ্যদ্বাণীতে। কেউই এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত রয়েছে বেশ কয়েকটি সংস্থার করা এক্সিট পোলের ফলাফলেও।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications