Karnataka Election 2023: বিজেপি না কংগ্রেস, TV9-Cvoter-এর সমীক্ষায় স্পষ্ট ভবিষ্যদ্বাণী
সামনে এসেছে আরও এক প্রাক নির্বাচনী সমীক্ষার ফল। টিভি নাইন ও সিভোটারের করা সমীক্ষায় আসন্ন কর্নাটক বিধানসভার নির্বাচনে কংগ্রেসের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে কংগ্রেস তাদের পক্ষে সমর্থন বাড়াতে পেরেছে। অন্যদিকে বিজেপিকে সমর্থনের অঙ্ক আরও নিম্নগামী হয়েছে।
টিভি নাইন ও সিভোটারের প্রি পোল সার্ভেতে বলা হয়েছে, কংগ্রেস ৪০ শতাংশ ভোট পেতে পারে। পাশাপাশি তারা ২২৪ টি আসনের মধ্যে ১০৬ থেকে ১১৬ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ৩৩.৯ শতাংশ ভোট শেয়ারের সঙ্গে ৭৯ থেকে ৮৯ টি আসন পেতে পারে। জেডিএস ১৮.৮ শতাংশ ভোট শেয়ারের সঙ্গে ২৪-৩৪ টি আসন পেতে পারে।

অন্যরা ৭.৩ শতাংশ ভোট শেয়ারের সঙ্গে ০-৫ টি আসন পেতে পারে বলে টিভি নাইন ও সিভোটারের প্রি পোল সার্ভেতে বলা হয়েছে। এই প্রাক নির্বাচনী সমীক্ষা অনুসারে, উপকূল কর্নাটকে বিজেপির ফল তুলনামূলক ভাল হবে। ২০১৮ সালে ভাল ফল করা কিত্তুর কর্নাটকে এবার বিজেপির ফল খুব খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উপকূল কর্নাটকে বিজেপি পেতে পারে ১৬-২০ টি আসন। কংগ্রেস পেতে পারে ১-৫ টি আসন এবং জেডিএস পেয়ে পারে ০-১ টি আসন। অন্যদিকে কিত্তুর কর্নাটকে বিজেপি ঘাঁটিতে কংগ্রেস এবার ব্যাপক ভাবে জায়গা করে নিতে চলেছে, টিভি নাইন ও সিভোটারের প্রি পোল সার্ভেতে সেটাই বলা হয়েছে।

কংগ্রেস এই জায়গায় ২৫-২৯ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২১-২৫ টি আসন। জেডিএস পেতে পারে ০-১ আসন। ২০১৮ সালের নির্বাচনে বিজেপি এই জায়গার ৫০ টি আসনের মধ্যে ৩০ টি দখল করেছিল। কংগ্রেস পেয়েছিল ১৭ টি এবং জেডিএস পেয়েছিল ২ টি এবং অন্যরা ১ টি আসনে জয়লাভ করেছিল।
কল্যাণ কর্নাটক এলাকায় কংগ্রেস ১৬-২০ টি আসন পেতে পারে বলে টিভি নাইন ও সিভোটারের প্রি পোল সার্ভেতে অনুমান করা হয়েছে। বিজেপি পেতে পারে ১১-১৫ টি আসন। সেখানে জেডিএস তিনটি আসন হারাতে পারে বলে অনুমান করা হয়েছে সমীক্ষায়।

বৃহত্তর বেঙ্গালুরুতে কংগ্রেস পেতে পারে ১৮-২২ টি আসন, বিজেপি ৭-১১ টি, জেডিএস ১-৫ টি আসন পেতে পারে। অন্যরা ১ টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে এই সমীক্ষায়।
এই প্রাক নির্বাচনী সমীক্ষায় কর্নাটকের পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়েও মত প্রকাশ করেছেন উত্তরদাতার। অন্য নেতাদের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএস-এর এইচ ডি কুমারস্বামীকে সব থেকে পছন্দের বলে বেছেছেন উত্তরদাতারা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications