বিধানসভায় ডামাডোলেও ঘুম বিধায়কদের! কর্ণাটকে নাটকীয়তার মধ্যে MLAরা কোন মেজাজে
কর্ণাটকের দখল কে নেবে? বিজেপি বনাম জেডিএস কংগ্রেসের দড়িটানাটানির খেলায় গত এক সপ্তাহ ধরে তোলপাড় কন্নড় রাজনীতি।
কর্ণাটকের দখল কে নেবে? বিজেপি বনাম জেডিএস কংগ্রেসের দড়িটানাটানির খেলায় গত এক সপ্তাহ ধরে তোলপাড় কন্নড় রাজনীতি। একের পর এক নাটকীয় মোড় এই রাজনীতিতে ওতোপ্রতো ভাবে জড়িয়েছিল। কখনও বিধায়কদের তোপ পাল্টা তোপ, কখনও আবেগঘন মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেন তাঁর সই জাল করে ইস্তফা পত্র কেউ পেশ করে দিয়েছে, আবার এসবের মধ্যেই জমিয়ে বসে বিধানসভায় কংগ্রেস, বিজেপি বিধায়করা একসঙ্গে মাসালা দোসায় কামড় বসিয়েছেন! একনজরে দেখে নেওয়া যাক , যখন গোটা দেশ তাকিয়ে কন্নড় রাজনীতির দিকে, তখন সেখানের বিধায়কদের কোন ভূমিকায় দেখা গেল !
|
ঘুমে ঢুলছেন বিধায়করা!
কর্ণাটক বিধানসভায় যখন চরম ডামাডোল , তখন দেখা যায় বেশ কয়েকজন বিধায়ক আয়েসে ঘুমিয়ে রয়েছেন বিধানসভার ওই চরম গণ্ডোগোলের মধ্যেও। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি সোশ্যাল মিডিয়ায় অনেকেই।
|
ধরনার ঘুম!
আস্থা ভোটের দাবিতে কয়েকদিন আগেই বিধানসভার মধ্যে ধরনায় বসেন বিধায়করা। কর্ণাটক বিধানসভার মধ্যে ধরনা চালাকালীনই দেখা যায় বিধায়করা সেখানে রীতিমতো মেজাজে ঘুমিয়ে পড়েছেন রাত্রিবেলা।
|
সকালে উঠে যোগভ্যাস!
গোটা দেশ তথা গোটা কর্ণাটক যখন তাকিয়ে বিধানসভার মধ্যে কী ঘটছে তার দিকে, তখন কর্ণাটকের বিধায়করা কিন্তু ছিলেন খোশ মেজাজে। রাতে বিধানসভায় ঘুমের পর, সকালে যোগা দিয়ে দিন শুরু করেন বিধায়করা।












Click it and Unblock the Notifications