কর্ণাটকে সিডি মামলা ফের বড়সড় আকার নিচ্ছে, আরও এক ভিডিও প্রকাশ্যে

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী রমেশ জারকিহোলিকে কেন্দ্র করে সিডি বিতর্ক আরও বড় আকার নিতে শুরু করেছে। এবার নির্যাতিতা মহিলা ওই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের আরো অভিযোগ তুলে নতুন ভিডিও প্রকাশ্যে এনেছেন। ঘটনা ঘিরে এসআইটির জেরার সামনে বসে মহিলা একের পর এক বক্তব্য পশ করেন।

কর্ণাটকে সিডি মামলা ফের বড়সড় আকার নিচ্ছে, আরও এক ভিডিও প্রকাশ্যে

শনিবার ওই মহিলা নতুন একটি সিডি প্রকাশ করে দাবি করেন যে কর্ণাটকের এই প্রাক্তন মন্ত্রীর তরফে মহিলার পরিবারেরবহু আশঙ্কা রয়েছে। মহিলার পরিবারে আঘাত আসতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া', তবে সেই ভিডিওতে মহিলা নিজের প্রাণ সংশয় প্রকাশ করেছেন।

এদিকে, এর আগে অভিযোগকারিনী মহিলার অভিযোগের ভিত্তিতে রমেশ জারকিহোলির বিরুদ্ধে বেঙ্গালুরুর কবন পার্ক থানার পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। এর আগে অভিযোগকারী মহিলা জানিয়েছেন, কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী রমেশ জারকিহোলি তাঁকে চাকরি দেওয়ার নাম করে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন। মহিলা মুখ বন্ধ রাখতে মন্ত্রী একটি ভিডিও তুলে রেখেছেন বলে দাবি করেন মহিলা। এই ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে কন্নড় রাজনীতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+