সিদ্দারামাইয়াকে দুঃশাসনের সঙ্গে তুলনা! কর্ণাটকে কংগ্রেসকে জোর আক্রমণ বিজেপির

মহীশূরে এক কর্মিসভায় এক মহিলা কর্মীর ওড়না ধরে টান দিয়ে শ্লীলতাহানি করেছেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

মহীশূরে এক কর্মিসভায় এক মহিলা কর্মীর ওড়না ধরে টান দিয়ে শ্লীলতাহানি করেছেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একেবারে ক্যামেরার সামনে মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনই অভিযোগে এদিন উত্তাল হয়ে ওঠে কর্ণাটকের রাজনীতি।

কর্ণাটকে কংগ্রেসকে জোর আক্রমণ বিজেপির

ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলা কর্মী নিজের অভিযোগ বলার চেষ্টা করছেন সিদ্দারামাইয়াকে। তবে তা না শুনে উল্টে মহিলাকে হাতে বাড়ি মেরে ওড়না টেনে ধরে বসানোর চেষ্টা করছেন সিদ্দারামাইয়া। সেই চেষ্টায় সফল না হওয়ায় কাঁধ ধরে টেনে নামিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

এই ঘটনা সামনে আসতেই বিজেপি লাগামহীন আক্রমণ করল প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে। সিদ্দারামাইয়াকে দুঃশাসনের সঙ্গে তুলনা করে বক্তব্য জানিয়েছে গেরুয়া শিবির। কর্ণাটকে দুঃশাসন ফের জন্মে সরকার দখল করেছে। এই বলেই আক্রমণ করেছে বিজেপি। এক্ষেত্রে কুমারস্বামীকেও ছাড়া হয়নি। তাঁকেও আক্রমণ শানিয়েছে বিজেপি। কংগ্রেস-জেডিএস জোট এভাবেই মহিলাদের সঙ্গে আচরণ করে বলে তোপ দাগা হয়েছে।

এই ঘটনায় তার আগে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, রাহুল গান্ধীর এই বিষয়ে পদক্ষেপ করা উচিত। কংগ্রেস কেমন মহিলাদের সম্মান করে এই ঘটনাই তার প্রমাণ। একটি পরিবারের মহিলাদেরই তাঁরা সম্মান দেখায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+