কংগ্রেসের একমাত্র বড় দুর্গ কর্ণাটকে ভোটে কাদের পাল্লা ভারী, কী বলছে সমীক্ষা
কর্ণাটক একমাত্র বড় রাজ্য যেখানে দুর্গ সামলে রেখেছে কংগ্রেস। সারা দেশে ২০১৪ সালের লোকসভা ভোটের পর একেরপর এক রাজ্যে নির্বাচনে বিজেপির জয়জয়কার হয়েছে। আর কংগ্রেসের হাতছাড়া হয়েছে একেরপর এক রাজ্য।
কর্ণাটক একমাত্র বড় রাজ্য যেখানে দুর্গ সামলে রেখেছে কংগ্রেস। সারা দেশে ২০১৪ সালের লোকসভা ভোটের পর একেরপর এক রাজ্যে নির্বাচনে বিজেপির জয়জয়কার হয়েছে। আর কংগ্রেসের হাতছাড়া হয়েছে একেরপর এক রাজ্য। সেখানে কর্ণাটকই একমাত্র বড় রাজ্য ছিল কংগ্রেসের হাতে। এবার সেই রাজ্যেও বিধানসভা নির্বাচন।

দক্ষিণের এই রাজ্যে বর্তমান সমীক্ষা রেজাল্ট বলছে, ভোট হলে ৪৯ শতাংশ মানুষ কংগ্রেসের পক্ষে রয়েছে। লোকনীতি-সিএসডিএস সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপিকে ২৭ শতাংশ মানুষ পছন্দ করছেন। এদিকে জেডি(এস)-এর পক্ষে যেতে পারেন ২০ শতাংশ মানুষ।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু কিন্তু শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে। ৫৫ শতাংশ মানুষ বলছেন তাঁরা সরকারের কাজে অখুশি। ১১ শতাংশ মানুষ বলছেন তাঁরা সম্পূর্ণভাবে খুশি। বাকী অংশ বলেছে সরকার মোটামুটি কাজ করেছে।
যদিও শহরতলি এলাকায় বা গ্রামাঞ্চলে কংগ্রেসের ভিত শক্ত রয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণি, তপশিলি জাতি, উপজাতি কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকারের উপরে আস্থা রেখেছে।
এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে পছন্দ কর্ণাটকবাসীর? এই প্রশ্নেও বিজেপির বিএস ইয়েদুরাপ্পাকে ছাড়িয়ে জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছেন সিদ্দারামাইয়া। রাজ্যের ৩৪ শতাংশ মানুষ সিদ্দারামাইয়াকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। এদিকে বিজেপির ইয়েদুরাপ্পার পক্ষে ভোট দিয়েছেন মাত্র ১৪ শতাংশ মানুষ। ইয়েদুরাপ্পাকে ছাপিয়ে ১৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় পছন্দ হিসাবে উঠে এসেছেন জেডি (এস)-এর এইচডি কুমারস্বামী।
রাজ্যের মহিলাদের মধ্যে সিদ্দারামাইয়ার জনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি। সেটাই অনেকটা এগিয়ে রেখেছে তাঁকে। এদিকে কুমারস্বামী বেঙ্গালুরু শহরে ও ভোক্কালিগাদের অনেক ভোট পেয়েছেন। ইয়েদুরাপ্পা ভোট পেয়েছেন লিঙ্গায়েতদের মধ্যে। তবে সবমিলিয়ে কংগ্রেস ও সিদ্দারামাইয়ার পাল্লা ভারী কর্ণাটকে।
-
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা -
ভোটের আগে একসঙ্গে ১১ জেলায় জেলাশাসক বদলি, উত্তরবঙ্গে বড়সড় রদবদল -
গ্যাসের সঙ্কট ও কালোবাজারি ঠেকাতে কড়া কেন্দ্র, বাড়ছে পাইপ গ্যাসের সরবরাহ -
নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ












Click it and Unblock the Notifications