আইনে আঘাত করে এমন কোনও পোশাক পরা যাবে না, নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

আইনে আঘাত করে এমন কোনও পোশাক পরা যাবে না, নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

কর্নাটকে িনষিদ্ধ হল আইনে প্রভাব বিস্তার করে এরকম পোশাক। হিজাব বিতর্কের পরেই এই নির্দেশিকা জাির করেছে কর্নাটক সরকার। দেশের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে সেই পোশাক পরা যাবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি একটি বেসরকারি কলেজে হিজাব পরে আসায় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। এই নিয়ে তুলকালাম শুরু হয়ে যায় রাজনৈিতক মহলে। কর্নাটক সরকারের পোশাক নীতি নিয়ে সমালোচনায় সরব হয় বিরোধীরা।

আইনে আঘাত করে এমন কোনও পোশাক পরা যাবে না, নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

কংগ্রেসে নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অভিযোগ করেন হিজাব পরার কারণে কোনও মুসলিম মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত করা যায় না। কারণ শিক্ষা তার মৌলিক অধিকার। আর মুসলিম মেয়ে যদি হিজাব পরে সেটা তার অপরাধ নয়। শৈশব থেকেই সেটা সে পরে আসছে। এর আগেও সে সেটা পরেই স্কুলে এসেছিল। তখন যখন শিক্ষা থেকে তাঁকে বঞ্চিত করা হয়নি তখনও এখনও করা যাবে না। প্রতিবাদে সরব হয়েছে সিদ্দারামাইয়া। তারপরেই বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন। এটা বিজেপির চক্রান্ত। স্কুল-কলেজে পোশাক বিধি চালু করে নিজেদের গৈরিক শাসন জারি করতে চাইছে বিজেপি সরকার।

এই বিতর্কের পরেই সেখানে গেরুয়া শাল গায়ে দিয়ে কলেজে এসেছিলেন ছাত্রছাত্রীরা। তারপরেই চরমে ওঠে পোশাক বিতর্ক।তারপরেই কর্নাটক সরকার ধর্মীয় ভাবাবেগে আঘাত এরকম সব পোশাক পরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্নাটক সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে এমন কোনও পোশাক পরা যাবে না যাতে ধর্মিয় ভাবাবেগে আঘাত হানে। শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে সব স্কুল-কলেজে নিজের নিজের ধর্মীয় ভাবাবেগ অনুযায়ী পোশাক পরে আসবে। এই নিয়ে কর্নাটকের সব শিক্ষা প্রতিষ্ঠানে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল।

এই নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়ে গিয়েছে। উদিপিতে কলেজে কেন হিজাব পরে ছাত্রীকে ঢুকতে দেওয়া হল না। এবং কেন তার পরের দিন গেরুয়া সাল গায়ে গিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে এলেন তা নিয়ে সরগরম হয়েছে রাজনৈতিক মহল। কংগ্রেস লেগে পড়েছে বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীও বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলেছেন এতদিন যেখানে হিজাব পরা নিয়ে কোনও প্রশ্ন কারোর মনে ছিল না। সেটা হঠাৎ করে কেন বদলে গেল এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করছেন বে অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+