অ-কেজো কাউন্সিলরকে চ্যাংদোলা করে ময়লার গাদায় ছুড়ল জনতা

কাউন্সিলরের থেকে সেই প্রশ্ন শুধিয়ে কাজ আদায়ের কাজটাই করল নাগপুরের প্যাটেলনগরের বাসিন্দারা। কাজে 'ফাঁকি' দেওয়ায় কাউন্সিলরকে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিল ময়লার গাদায়। এক ঘণ্টা ওই অবস্থাতে থাকতে হল বেচারিকে। শেষে বারংবার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে তবে রেহাই মিলল!
কানপুর পুরসভার প্যাটেলনগরের বাসিন্দাদের অভিযোগ, টানা অন্তত কয়েক মাস তাদের এলাকায় ময়লা পরিষ্কার হয়নি। ডাস্টবিন উপচে গিয়ে ময়লা চলে এসেছে রাস্তায়। কাক, কুকুর সেই ময়লা টেনে নিয়ে যাচ্ছে। এলাকা দূষিত হচ্ছে। পচা দুর্গন্ধে টেকা দায়। অথচ বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেননি কাউন্সিলর। পুরসভার অফিসে এ ব্যাপারে জানাতে গিয়ে হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ফলে ক্ষোভ জমা হয়েই ছিল। গতকাল বিকেলে কাউন্সিলর এলাকা পরিদর্শনে আসেন। ব্যস! ঘিরে ধরে মানুষজন। কবে ময়লা পরিষ্কার হবে, জিজ্ঞাসা করায় খাপ্পা হয়ে চিৎকার শুরু করেন তিনি। তাতে চটে গিয়ে প্যাটেলনগরের বাসিন্দারা তাঁকে চ্যাংদোলা করে ছুড়ে দেয় ময়লার গাদায়। কাউন্সিলর মোবাইলে পুলিশকে বিষয়টি জানাতে চাইলে ক্ষিপ্ত জনতা তা কেড়ে নেয়। নাভি ওল্টানো দুর্গন্ধে টানা এক ঘণ্টা তাঁকে বসিয়ে রাখা হয়। শেষে কাউন্সিলর হাতজোড় করে বারবার বলেন, ২৪ ঘণ্টায় এই ময়লা পরিষ্কার হয়ে যাবে। পুরসভার গাড়ি এসে ময়লা তুলে নিয়ে যাবে। তাতে জনতা শান্ত হয় এবং দয়াপরবশ হয়ে তাঁকে রেহাই দেয়।
ওই কাউন্সিলর পরে সংবাদমাধ্যমকে বলেন, "আমি সাফাইওয়ালাদের আগেই বলেছিলাম, ময়লা সাফ করে দিতে। ওরা নির্দেশ পালন করেনি। সেটা কি আমার দোষ? কেউ আমার কথা শুনল না। অতক্ষণ দুর্গন্ধে থেকে আমি অসুস্থ বোধ করছি।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications