২০১৯-এ যা হয়েছে ২০২৪-এ তা...! লোকসভা নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া কঙ্গনা রানাউতের
সাধারণভাবে কোনও বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেই শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউড আর রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন, নিজের মত প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি হরিদ্বারে দিয়ে আশীর্বাদ চেয়েছেন। পাশাপাশি লোকসভা নির্বাচনের ফল নিয়ে নিজের মত জানিয়েছেন।
বলিউড অভিনেত্রী কেদারনাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে কঙ্গনা বলেছেন, দেশের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাল হাতে রয়েছে। তিনি বলেন, ২০১৯-এর নির্বাচনে যা ফল হয়েছিল ২০২৪-এও তার পুনরাবৃত্তি হবে।

লোকসভা নির্বাচন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেছেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে। তবে ২০১৯-এ যা ঘটেছিল ২০২৪-এও তা ঘটবে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন কঙ্গনা রানাউত দেশের প্রধানমন্ত্রী মোদীর বড় সমর্থক। নিজের টুইট কিংবা সাক্ষাৎকারে তিনি বারে বারে মোদীর কাজের প্রশংসা করেছেন।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের জন্য নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পায়। এনডিএ জোট পায় ৩৫৩ টি আসন। ২০১৪-র নির্বাচনে বিজেপি সহযোগী দলগুলির সমর্থনে সরকার গঠন করেছিল।

অভিনেত্রী হরিদ্বারে দক্ষিণা কালী মন্দিরে পুজো দেন এবং গঙ্গা আরতিতে অংশ নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলেছেন তিনি কেদারনাথে যে গুহায় বসে নরেন্দ্র মোদী ধ্যান করেছিলেন, সেখানে যেতে চান। তিনি বলেন, কেদারনাথে যআওয়ার ইচ্ছা রয়েছে। বিখ্যাত সব জায়গাতেই তিনি যাবেন বলে জানিয়েছেন।
বলে রাখা ভাল কঙ্গনা রানাউত ইমারজেন্সি ছবি শুটিং শেষ করেছেন। সেখানে এই অভিনেত্রীকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ছবিটির পরিচালনাতেও রয়েছেন তিনি। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খের, পরেশ রাওয়াল এবং মহিমা চৌধুরীকে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications