Kamal Nath: সত্যিই কি বিজেপিতে যোগ দিচ্ছেন? কী বললেন কমলনাথ
বিজেপিতে যোগদানের জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন কমলনাথ। গতকাল থেকে যে পারা চড়েছিল মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন কমলনাথ নিজেই। তিিন জানিয়েছেন, কারোর সঙ্গে তিনি কোনও রকম কথা বলেননি।
সেই সঙ্গে কমলনাথ বলেছেন, সত্যিই যদি তিনি দলবদলের কথা ভাবেন তাহলে তিনি নিজেই জানাবেন। অন্য কারোর কাছ থেকে জানতে হবে না। কাজেই এই বিষয়ে তিনি আর কোনও কথা বলতে চান না বলে জানিয়ে দিয়েছেন। গতকাল থেকে এই খবর নিয়ে উত্তাল হয়ে উঠেছিল মধ্য প্রদেশের রাজনৈতিক মহল।

গতকাল জল্পনা শুরু হয়েছিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন কমলনাথ শুধু তাই নয় তাঁর ছেলে নকুল নাথও বিজেপিতে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি এমনই দাবি করেছিলেন। সেই খবর ছড়িয়ে পড়তেই তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক আমলে। কারণ ইন্দিরা জমানার কংগ্রেস নেতা কমলনাথ। তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে মধ্যপ্রদেশ কংগ্রেসে ধস নামবে তাতে কোনও সন্দেহ নেই।
গত ২ দিন ধরে এই নিয়ে একটি শব্দও খরচ করেননি কংগ্রেস নেতা। দিগ্বিজয় সিং দাবি করেছিলেন কমলনাথের মতো নেতা আশা করা যায় এমন কাজ করবেন না। আবার একেবারে আশঙ্কার কথাও কেউ উড়িয়ে দিচ্ছিলেন না। সেকারণে গতকাল থেকেই কংগ্রেসের অন্দরে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কদের সঙ্গে ফোনে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব।
শোনা যাচ্ছিল কমলনাথ নাকি রাজ্যসভার টিকিট না পেয়ে ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন। তাঁর পরামর্শ না নিয়েই কংগ্রেস হাইকমান্ড মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য মধ্যপ্রদেশে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর থেকেই হাইকমান্ডের সঙ্গে মনোমালিন্য চলছিল কমলনাথের। কয়েকবছর আগে এই মনোমালিন্যের জেরেই মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা এসেছিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগ দিয়েছিলেন বিজেপিতে।












Click it and Unblock the Notifications