হিন্দু সন্ত্রাসকে তীব্র আক্রমণ কামালের, তৈরি হল নয়া বিতর্ক

সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে জঙ্গি মনোভাব গ্রাস করেছে বলে তামিল পত্রিকার কলমে মন্তব্য করেছেন কামাল হাসান

দিন কয়েকের মধ্যেই রাজনীতির ময়দানে নামবেন দক্ষিণের সুপারস্টার কামাল হাসান। কিন্তু তার আগেই হিন্দু সন্ত্রাস নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন তিনি। সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে জঙ্গি মনোভাব গ্রাস করেছে বলে তামিল পত্রিকার কলমে মন্তব্য করেছেন কামাল হাসান। তিনি এই মন্তব্য করে বিজেপি ও আরএসএস-র সঙ্গে সম্মুখ সমরে নামলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দু সন্ত্রাসকে তীব্র আক্রমণ কামালের, তৈরি হল নয়া বিতর্ক

কামাল হাসানের মতে, আগে হিন্দু ও দক্ষিণপন্থী সংগঠনগুলি বিরোধীদের সঙ্গে আলোচনার রাস্তায় হাঁটত। কিন্তু এখন আর তারা আলোচনার ধার ধারে না, সরাসরি হিংসায় নেমে আসে। আগে হিন্দু সন্ত্রাসের বিষয়টিকে তারা চ্যালেঞ্জ করতে পারত, কিন্তু এখন এই সংগঠনগুলিকেই সন্ত্রাস গ্রাস করেছে। তাঁর বক্তব্য, হিন্দুরা এখন আর সত্যমেব জয়তে-তে বিশ্বাসী নয়। তাদের কাছে এখন ক্ষমতাই সবকিছু।

দিন কয়েক আগেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দক্ষিণের সুপারস্টারকে প্রশ্ন করেন, দক্ষিণে দ্রাবিড়-তামিল শান্তিপূর্ণ সহাবস্থাকে ধ্বংস করেছে সাম্প্রদায়িকতা, এই প্রসঙ্গে কামাল কী ভাবেন। তারই প্রেক্ষিতে কামাল হাসান এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

মাস কয়েক আগেই রাজনীতিতে নামার কথা বলেছিলেন কামাল হাসান। তখনই তিনি বলেছিলেন গেরুয়া কখনই তাঁর রং নয়। আগামী ৭ই নভেম্বর তাঁর জন্মদিন। ওই দিনই তিনি রাজনীতিতে পা রাখবেন বলে মনে করা হচ্ছে। ওই দিনের জন্য ভক্তদের প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। কিন্তু তার আগেই এই ধরনের মন্তব্য করে তিনি বিতর্ক বাড়িয়ে তুললেন কামাল হাসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+