জ্যোতিরাদিত্যর বিজেপি যোগ থেকে এসবিআইয়ের সুদের হার! একনজরে দিনের বাছাই করা ১০ টি খবর
এদিন ফের একবার সুদের হার কমাল এসবিআই। ফিক্সড ডিপোজিটের পর সেভিংসেও সুদের হার ৩ শতাংশ করা হয়েছে। এর আগে , দিনের অন্যতম বড় খবর ছিল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদান। যাবতীয় জল্পনার অবসান করে এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছে পদ্মশিবিরে যোগ দিলেন তরুণ তুর্কী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন বিজেপির সভাপতি জেপি নাড্ডা তাঁকে সাদরে গ্রহণ করেন বিজেপিতে। এদিকে, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার চিঠিটি সনিয়া গান্ধীকে লিখেছিলেন ৯ মার্চ। একদিন পর, অর্থাৎ হোলির দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপরেই প্রায় নিশ্চিত হয়ে যায় যে গেরুয়া শিবিরেই নাম লেখাতে চলেছেন সিন্ধিয়া। আর সেই দলবদলের বিষয়টিতেই আজ শিলমোহর পড়ে। আর এর পরই বিজেপির পক্ষ থেকে বড় উপহার আসে চলে আসে সিন্ধিয়ার ঝুলিতে। রাজ্যসভার টিকিট পেলেন জ্যোতিরাদিত্য। দেখে নেওয়া যাক দিনের বাছাই করা ১০ টি খবর।













Click it and Unblock the Notifications