৯০ বছর পর দিল্লিতে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই, তাপপ্রবাহের সতর্কতা দিল্লিজুড়ে

৯০ বছর পর দিল্লিতে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই, তাপপ্রবাহের সতর্কতা দিল্লিজুড়ে

একমাস আগেই জুনে জাতীয় রাজধানীর তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো শীতের আমেজ এনে দিয়েছিল। আর ঠিইক একমাস পরই উল্টো চিত্র দেখা গেল দিল্লিতে। জাতীয় রাজধানীতে ক্রমাগত তাপপ্রবাহ চলছে এবং বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.‌৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যা এই শহরে গত ৯০ বছর পর জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

৯০ বছর পর দিল্লিতে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই, তাপপ্রবাহের সতর্কতা দিল্লিজুড়ে


দিল্লির সফদরজঙের পর্ববেক্ষণ কেন্দ্র অনুযায়ী, রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রেকর্ড ৪৩.‌৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৩২ ডিগ্রি সেলসিয়াস। ৯০ বছর পর জুলাইতে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৩১ সালের ১ জুলাই দিল্লিতে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১২ সালের ২ জুলাই সর্বোচ্চ ৪৩.‌৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরা পড়ে। আইএমডির পক্ষ থেকে বলা হয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান ও উত্তরপ্রদেশের মতো উত্তর ভারতের রাজ্যগুলিতে পরবর্তী ২ দিন ধরে অনবরত তাপপ্রবাহ চলবে।

আইএমডি বলেছে, '‌পাকিস্তান থেকে আসা শুষ্ক পশ্চিমা/‌দক্ষিণ পশ্চিমা বায়ুর ফলে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহ চলবে, পরবর্তী ২ দিন যার প্রভাব পড়বে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ ও উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে।’‌ আইএমডি এও জানিয়েছে যে গত কয়েকদিন ধরে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে দিল্লিতে এই তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে কারণ শুক্র ও শনিবার জাতীয় রাজধানীতে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাতে কিছুটা হলেও তাপমাত্রা কমবে বলে আশা করা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+