সুষমা স্বরাজকে অভিনন্দন জানালেন জন কেরি, আলোচনা ভারত-মার্কিন চুক্তি নিয়েও

পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, জন কেরিই প্রথম আন্তর্জাতিক নেতা যিনি সুষমা স্বরাজকে টেলিফোন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।
মুখপাত্র জানিয়েছেন, এই টেলিফোন আলোচনায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের যে আর্থিক চুক্তি রয়েছে সে বিষয়েও আলোচনা করা হয় এদিন। দুই দেশের সম্পর্কে সম্প্রতি যে ফাটল ধরেছে তা মিটিয়ে সম্পর্ক মজবুত করার উপর সুষমা জোর দিয়েছেন বলেও মুখপাত্র জানিয়েছেন।
পাকিস্তান-সহ সার্ক দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগের বিষয়েও কেরিকে সংক্ষিপ্তভাবে জানান সুষমা। মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন উভয় তরফেই মুখোমুখি বৈঠকের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। যদিও এখনও বৈঠকের সময় বা বিষয় কিছুই নিশ্চিত হয়নি।
বুধবারদিন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ জানান, সার্ক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সন্তোষজনক হয়েছে। তিনি এও বলেন, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকও ইতিবাচক হয়েছে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, যদি এর পরও সন্ত্রাসবাদ বন্ধ না হয় তাহলে এই বৈঠক সফল হয়েছে বলে বলা যাবে না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications