ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, ব্যারিকেড ভেঙে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, ব্যারিকেড ভেঙে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ। বিশ্ববিদ্যালয়েক মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। সোমবার ফের তা চরমে ওঠে। ব্যারিকেড দিয়ে পুলিস িবক্ষোভ আটকানোর চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তখনই পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। প্রায় ১০ কোম্পানি পুলিস মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে।

ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, ব্যারিকেড ভেঙে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

ছাত্রছাত্রীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের গেটের ৫০০ মিটার আগেই আটকে দেয় পুলিস। এই নিয়ে শুরু হয় গণ্ডগোল। জেএনইউ-র ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি এন সাই বালাজি অভিযোগ করেছেন, ছাত্রদের শান্তিপূর্ণ মিছিল আটকেছে পুলিস। শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা। সব রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এর মূল উদ্দেশ্য।

এদিকে ছাত্রদের বিক্ষোভের জেরে একাধিক মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। উদ্যোগ ভবন, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। সংসদ ভবনের দিকে স্লোগান দিতে দিতে মিছিল করতে শুরু করে ছাত্র ছাত্রীরা। প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী সামিল হয়েছিলেন সেই বিক্ষোভ মিছিলে। কয়েকদিন আগে সমাবর্তনের দিনেও বিক্ষোভে উত্তাল হয়েছিল জেএনইউ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। শেষে ফি-বৃদ্ধির ঘটনা পুনর্বিবেচনা করার প্রস্তাব দেওয়ার পর ঘেরাও মুক্ত হন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+