সরকারি চাকরি প্রার্থীদের জন্যে সুখবর, অভিন্ন যোগ্যতা যাচাই পরীক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের
অভিন্ন যোগ্যতা যাচাই পরীক্ষা পরিচালনার জন্য ১০০০টি পরীক্ষা কেন্দ্র তৈরি হবে দেশজুড়ে। এদিন এই ঘোষণাই করলেন ডঃ জিতেন্দ্র সিং। এর আগে সিইটি পরিচালনার জন্য জাতীয় নিয়োগকারী সংস্থা গঠনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে তা ঐতিহাসিক দূরদৃষ্টি সম্পন্ন এবং বৈপ্লবিক সংস্কারকে নিশ্চিত করবে।

কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত পদ্ধতিতে এই সিদ্ধান্ত নতুন এক যুগের সূচনা করবে। সিইটি-র মাধ্যমে এনআরএ কেন্দ্রীয় সরকারি গ্রুপ-বি এবং সি পদে নিয়োগের জন্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং দেশের প্রতিটি জেলায় একটি করে পরীক্ষা কেন্দ্র তৈরি করায় প্রায় ১ হাজারটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা প্রার্থীদের সুবিধা হবে। শুধু তাই নয়, পরীক্ষা হবে ১২টি ভাষায়।
ডঃ সিং বলেছেন, এনআরএ আগামী বছর থেকে কার্যকরী হবে। এর সদর দফতর হবে দিল্লিতে। মন্ত্রী রাজ্য সরকারগুলিকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মনোভাবে এই ব্যবস্থায় সামিল হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন রেল, অর্থ মন্ত্রক, আর্থিক পরিষেবা দপ্তর, এসএসসি, আরআরবি এবং আইবিপিএস-এর প্রতিনিধিরা এই ব্যবস্থায় যুক্ত থাকবেন। কেন্দ্রীয় সরকারি নিয়োগের ক্ষেত্রে এনআরএ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
ডঃ সিং বলেছেন প্রতি বছর আড়াই থেকে ৩ কোটি পরীক্ষাপ্রার্থী এই ধরণের পরীক্ষাগুলিতে বসেন। সিইটি-র মাধ্যমে এখন থেকে একবার পরীক্ষায় বসলেই হবে। এর ফলে পরীক্ষাপ্রার্থীরা উপকৃত হবেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications