নীতীশ কুমারের সঙ্গে 'বন্ধুত্ব' শেষ! সমর্থন তুলল JDU..যে কোনও মুহূর্তে পড়ে যাবে বিজেপি সরকার?

Manipur Govt: 'বন্ধু' নীতীশ কুমারের সঙ্গে দুরত্ব বাড়ছে বিজেপির! হঠাত করেই মণিপুরের এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল জনতা দল (ইউনাইটেড)। হঠাত করেই নীতীশ কুমারের এহেন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। গত কয়েকমাস ধরে জাতিগত হিংসায় উত্তাল উত্তর-পূর্বের এই রাজ্য।

রীতিমত চাপে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এর মধ্যেই নীতীশ কুমারের দলের এহেন সিদ্ধান্ত যে মণিপুরে বিজেপি সরকারের (Manipur Govt) উপর চাপ বাড়াতে তা কার্যত স্পষ্ট। মণিপুরের জেডিইউ রাজ্য সভাপতি কেশ বীরেন সিং ইতিমধ্যে মণিপুরের রাজ্যপালকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

Manipur Govt

যেখানে মণিপুরের বিজেপি সরকারের সঙ্গে যে তারা আর থাকছে তা সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বীরেন এবং বিধানসভার স্পিকারকেও বিষয়টি জানানো হয়েছে। গত কয়েকদিন আগে এনডিএ-র অন্যতম গুরুত্বপূর্ণ শরিক 'কুকি পিপলস অ্যালায়েন্স' (কেপিএ)-ও সে রাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।

এবার সে পথে হেঁটেই সে রাজ্যে বিজেপি সরকারের সমস্ত সম্পর্ক ছিন্ন করল জনতা দল (ইউনাইটেড)। যদিও সরকার এখনই পড়ছে না। ৬০ আসনে মণিপুর বিধানসভায় বিজেপির ৩৭ জন বিধায়ক বিজেপির কাছে আছে। অন্যদিকে পাঁচজন নাগা পিপলস ফ্রন্টের এবং আরও তিনজন নির্দলের সমর্থন রয়েছে বিজেপি সরকারের উপর। ফলে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনলেও চিন্তার কিছু এন বীরেন সিং সরকারের।

Manipur Govt: বিজেপিতে পাঁচ বিধায়ক

নীতীশ কুমার বিজেপি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক। ফলে মণিপুর বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২২ সালে বিজেপির সঙ্গে জেডিইউ একেবারে কোমর বেঁধে লড়াই'য়ের ময়দানে নামে। সে রাজ্যের ছয় আসনে বড় জয় পায় নীতীশের দল। কিন্তু জোট বেঁধে লড়াই'য়ের কয়েকমাসের মাথাতেই ঘুরে যায় খেলা।

দেখা যায়, পাঁচ বিধায়ক রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছেন। প্রকাশিত খবর অনুযায়ী, পাঁচজন বিধায়কের বিরুদ্ধে স্পিকারের ট্রাইব্যুনালের সামনে একটি মামলা বিচারাধীন। এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যা নিয়ে বিজেপির সঙ্গে সংঘাত তৈরি হয়। আর সেই সংঘাত থেকেই বিজেপি সরকারের সং ত্যাগ করার সিদ্ধান্ত।

Manipur Govt: একজন জেডিইউ'তে

অন্যদিকে একজন বিধায়ক মহম্মদ নাসির মণিপুর জেডিইউ'র সঙ্গেই আছেন। এই প্রসঙ্গে সে রাজ্যের নীতীশের দলের প্রধান জানান, মণিপুর বিধানসভা এখন থেকে নাসির বিরোধী আসনে বসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+