আম্মা গর্ভবতী ছিলেন না, মাদ্রাজ হাইকোর্টে প্রমাণ দিল তামিলনাড়ু সরকার
মাদ্রাজ হাইকোর্টে রীতিমতো 'ভিডিও প্রমাণ' দিয়ে তামিলনাড়ু সরকার জানাল 'আম্মা' গর্ভবতী ছিলেন না। এর আগে অম্রুথা সারথী নামে বেঙ্গালুরুর এক মহিলা দাবি করেছিলেন তিনি জয়ললিতার মেয়ে।
মাদ্রাজ হাইকোর্টে রীতিমতো 'ভিডিও প্রমাণ' দিয়ে তামিলনাড়ু সরকার জানাল 'আম্মা' গর্ভবতী ছিলেন না। এর আগে অম্রুথা সারথী নামে বেঙ্গালুরুর এক মহিলা দাবি করেছিলেন তিনি জয়ললিতার মেয়ে। মাদ্রাস হাইকোর্টে সে নিয়ে মামলাও করেন। সেই মামলার শুনানিতেই বুধবার ভিডিও প্রমাণ পেশ করে তামিলনাড়ু আদালত।

এদিন আদালতে বিচারক বিদ্যানাথনের সামনে তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ ১৯৮০ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একটি ভিডিও চালান। বিজয় নারায়ণ বলেন, 'এই ভিডিও অমৃথা সারথীর জন্মের মাত্র একমাস আগে নেওয়া। আদালত দেখতে পাচ্ছে এখানে (জয়ললিতার) গর্ভবতী হওয়ার কোনও চিহ্ন নেই।'
ইউটিউবে ১৯৮০ সালের ফিল্ম ফেয়ার অ্যআওয়ার্ড অনুষ্ঠানের একটি ভিডিও রয়েছে। তার একটি অংশে খুব সামান্য সময়ের জন্য জয়ললিতাকে দেখা যায়। তবে আদালতে পেশ করা ভিডিও ফুটেজটি দূরদর্শনের কাছ থেকে সংগ্রহ করা বলে জানা গিয়েছে।
জললিতার মৃত্যুর পরই অম্রুথা নিজেকে জললিতার মেয়ে বলে দাবি করেন। তিনি জানিয়েছিলেন ১৯৮০ সালের ১৪ আগস্ট তাঁর জন্ম হয়েছিল। গত বছরের ডিসেম্বর মাসে মাদ্রাজ হাইকোর্ট তাঁর আবেদনে সাড়া দিয়ে এই মামলা গ্রহণ করে। অম্রুথা ডিএনএ পরীক্ষার দাবি জানান। জয়ললিতার সমাধীস্থ জেহ মাটির নিচ থেকে তুলে হিন্দু মতে দাহ করার দাবিও জানিয়েছেন এই মহিলা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications