চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় লড়বেন মোদীর নেতৃত্বেই
একসময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা দীর্ঘদিনের রাজনীতিক জয়া প্রদা এবার যোগ দিতে চলেছেন বিজেপি।
একসময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা দীর্ঘদিনের রাজনীতিক জয়া প্রদা এবার যোগ দিতে চলেছেন বিজেপি। সূত্রের খবর, এদিনই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের রামপুর আসন থেকেই বিজেপির টিকিটে লড়বেন তিনি। এই আসনে সমাজবাদী পার্টির নেতা আজম খান লড়ছেন।

এই জয়াপ্রদা ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত চন্দ্রবাবু নাইড়ুর দলে ছিলেন তিনি। তারপরে ২০০৪ সালে যোগ দেন সমাজবাদী পার্টিতে। এবং সেবছর লোকসভা নির্বাচনেও জেতেন। ২০০৯ সালেও নির্বাচনেও জিতেছিলেন তিনি।
এরপরে ২০১০ সালে দলবিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কৃত করা হলে ২০১১ সালে তিনি অমর সিংকে নিয়ে রাষ্ট্রীয় লোক মঞ্চ নামে দল তৈরি করেন। সেই দলের প্রভাব তৈরি না হওয়ায় জয়াপ্রদা ২০১৪ সালে রাষ্ট্রীয় লোকদলে যোগ দেন। তবে ২০১৪ সালের নির্বাচনে জিততে পারেননি। এবার বিজেপির টিকিটে ফের লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি।












Click it and Unblock the Notifications