ফের ভাঙল কংগ্রেস! লোকসভার লক্ষ্যে বিধায়কের যোগ বিজেপিতে, অপরজনের অপেক্ষা
গুজরাত কংগ্রেসে ফের ভাঙন। লোকসভা ভোটের কয়েকমাস আগে কংগ্রেসের মানভরদার বিধায়ক জওহর চাভদা যোগ দিলেন বিজেপিতে।
গুজরাত কংগ্রেসে ফের ভাঙন। লোকসভা ভোটের কয়েকমাস আগে কংগ্রেসের মানভরদার বিধায়ক জওহর চাভদা যোগ দিলেন বিজেপিতে। গান্ধীনগরে এই দলবদল পর্ব হয়। এর আগে ওই বিধায়ক বিধানসভার স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ধ্রানগাধরার বিধায়কও ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। গত মাসে আরও এক কংগ্রেস বিধায়ক আশা প্যাটেল কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন।


এদিকে, পাতিদার আনামত আন্দোলন সমিতির প্রধান হার্দিক প্যাটেলের কংগ্রেসে যোগদানের তোড়জোড় চলছে। তিনি ১২ মার্চ কংগ্রেসে যোগ দিতে চলেছেন। জামনগর আসন থেকে লোকসভায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications