ভারতে এল সোনিয়াকে নিয়ে লেখা মোরোর বিতর্কিত বই
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: সোনিয়া গান্ধীকে নিয়ে একটি বিতর্কিত বই ভারতের বাজারে এল শেষ পর্যন্ত। শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বইটি। কংগ্রেস সভানেত্রীর জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে 'দ্য রেড শাড়ি' বইটিতে।
ইতালিতে সোনিয়ার ছেলেবেলা, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম ও বিয়ে, ভারতের রাজনীতিতে ক্রমশ তাঁর আধিপত্য বিস্তার ইত্যাদি নিয়ে ২০০৮ সালে বই লেখেন স্প্যানিশ লেখক জেভিয়ার মোরো। অভিযোগ, ওই বইয়ে অনেক ঘটনার উল্লেখ করা হয়েছে যা অসত্য কিংবা অর্ধসত্য। সোনিয়া গান্ধী সম্পর্কে কিছু অবমাননাকর উক্তিও রয়েছে বইটিতে। তাই ২০১০ সালে তা ভারতের বাজারে আসার কথা থাকলেও অনুমতি দেয়নি তৎকালীন ইউপিএ সরকার। এমনকী, জেভিয়ার মোরোকে আইনি নোটিশও পাঠায় কংগ্রেস।

২০১৪ সালের মে মাসে কেন্দ্রে ক্ষমতা বদলের পর বইটির এ দেশে মুক্তি পাওয়া নিয়ে আশার সঞ্চার হয়। শেষ পর্যন্ত ভারতে ঢুকল ৪৫৫ পাতার ওই বই।
সোনিয়া গান্ধীর জীবনী ছাড়াও তাতে বাংলাদেশ যুদ্ধ, জরুরি অবস্থা, অপারেশন ব্লু স্টার, ইন্দিরা গান্ধীর মৃত্যু ইত্যাদি ঘটনা তুলে ধরা হয়েছে।












Click it and Unblock the Notifications