Janmashtami 2023: টুইট করে দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন যোগী
প্রতি বছর আড়ম্বরের সঙ্গে দেশজুড়ে পালিত হয় 'জন্মাষ্টমী’, চলতি বছরেও ৬ ও ৭ তারিখ পালিত হচ্ছে এই বিশেষ উৎসব। এদিন শ্রীকৃষ্ণের জন্মদিন, দেবতার বিশেষ পুজো আয়োজন করেন তাঁর ভক্তরা। আর এই জন্মাষ্টমী উৎসব মথুরা, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রাপ্তে পালিত হচ্ছে। এই উৎসবের জন্য দূর দূরান্ত থেকে দেবতার পুজো দেখার জন্য ভক্তরা এসেছেন। আর এই বিশেষ দিনের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সকলে শুভেচ্ছা জানিয়েছেন।
যোগী আদিত্যনাথ ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন টুইট করে, তিনি বলেন, ভগবান শ্রী কৃষ্ণ সকলকে আশীর্বাদ করুন। সেই সঙ্গে লেখেন জয় কানাইয়া লাল কি! ভগবান সমগ্র বিশ্ববাসীর মঙ্গল করুন, সকল দেশবাসীকে ভালো রাখুন তিনি।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রীও, তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী একটি বিশেষ পবিত্র উৎসব। এই দিনটি শ্রী দ্বারকাধীশ জির জন্মবার্ষিকী। তিনি হলেন ভগবান বিষ্ণুর পরম অবতার, মথুরার নাথ, গোকুলের নন্দগোপাল, সেই সঙ্গে তিনি হলেন বিশ্বের রক্ষাকর্তা, শ্রী কৃষ্ণের কৃপায় সকলের জীবনে সুখ, সমৃদ্ধি লেগে থাকুক, সকলের শরীর সুস্থ থাক, ভালো থাকুক সকলে।
শুধুমাত্র কৃষ্ণের জন্মস্থানেই নয়, জন্মাষ্টমীর এই বিশেষ দিনে দেশজুড়ে কৃষ্ণভক্তরা দেবতার বিশেষ পুজোর আয়োজন করেছেন। মথুরা, বৃন্দাবনে কৃষ্ণকে সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে। কৃষ্ণের মন্দিরগুলোতে এদিন ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা গেছে, মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত অনেক জায়গায় কৃষ্ণের প্রসাদের আয়োজন করা হয়েছে।












Click it and Unblock the Notifications