Jammu-Kashmir: মেহবুবা মুফতি ফের গৃহবন্দি, ৩৭০ ধারা রদের প্রতিবাদ সভা বানচাল
২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল জম্মু-কাশ্মীর থেকে। কেড়ে নেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা। ভূ-স্বর্গে ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বার্ষিকীতে প্রতিবাদ সভার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হল।
মেহবুবা মুফতি এই বার্তা টুইট করে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা হারানোর ছবি পোস্ট করে তিনি লেখেন, তাঁকে গৃহবন্দি করা হয়েছে, তাঁর দলের সদস্যদেরও আটক করা হয়েছে। তালা বন্ধ ন্যাশনাল কনফারেন্সের অফিস। এই তো বিশেষ মর্যাদা হারানো জম্মু ও কাশ্মীরের ছবি।

নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কেটে গিয়েছে চার বছর। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে জম্মু ও কাশ্মীরজুড়ে প্রতিবাদে ডাক দিয়েছিল ভূ-স্বর্গের রাজনৈতিক দলগুলি। তার মধ্যে সবথেকে বড়ো কর্মসূচিটি হওয়ার কথা ছিল শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে।
পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ছিলেন এই কর্মসূচির প্রধান আহ্বায়ক। তাঁকেই এদিন সকাল থেকে গৃহবন্দি করে রাখে প্রশাসন। এই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছেন। কয়েকশো পিডিপি নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। সমাবেশের অনুমতি তো দেওয়াই হয়নি, উল্টে এহেন ব্যবস্থা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ৩৭০ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমর্থনে ডাকা বিজেপির কর্মসূচিতে অনুমতি দিয়েছে প্রশাসন। কিন্তু বিরোধীরা যাতে সমাবেশ না করতে পারে তার তার ব্যবস্থা করেছে আটঘাট বেঁধে। গত সোমবার থেকে সংবিধানের ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি চলাকালীন এই ঘটনা পরম্পরা তাৎপর্যপূর্ণ।
I’ve been put under house arrest along with other senior PDP leaders today. This comes after a midnight crackdown where scores of my party men are illegally detained in police stations. GOIs false claims about normalcy to the SC stands exposed by theirs actions driven by… pic.twitter.com/gqp25Ku2CJ
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 5, 2023
কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপচির নেতৃ্ত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ যখন সরকারের সিদ্ধান্তের বৈধতা বিচার করছেন, তখন মেহবুবা মুফতি ছবি-সহ জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের চতুর্থ বার্ষিকীর ছবি তুলে ধরে তা বিবেচনার আর্জি জানালেন।
সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীনই শুক্রবার রাত থেকে জম্মু-কাশ্মীরে প্রশাসনের তরফে তৎপরতা বাড়ানো হয়। মেহবুবা মুফতি ছাড়াও আরও দুই প্রার্কন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও তাঁর পুত্র ওমর আবদুল্লাকে এক বছরেরও বেশি সময় গৃহবন্দি করে রাখা হয়েছিল।
তারপর মেহবুবা মুফতিকে আরও কয়েকবার গৃহবন্দি করে রাখা হয়। এদিন আবার তাঁকে গৃহবন্দি করে রাখা হল। তিনি এই মর্মে কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীরের রাজ্যপালচালিত প্রশাসনের বিরুদ্ধে গর্জে ওঠেন। পিডিপির কর্মসূচি বাতিল আর বিজেপির কর্মসূচিতে অনুমতি, তা দ্বিচারিতা ছাড়া কিছু নয় বলে জানান মেহবুবা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications