বড় চমক ! জানেন কি শ্রীঘরে গিয়ে এ'কদিনে কত কেজি ওজন কমেছে রাম রহিমের
রোহতকের সুনারিয়া জেলে আপাতত বন্দি ধর্ষক রামরমহিম। যে গত ৪০ দিনে ৬ কেজি ওজন কমিয়ে ফেলেছে বলে দাবি জেলসূত্রের একাংশের।
গত ২৪ অগাস্ট পর্যন্ত সে ছিল নিজের মর্জির মালিক। বিলাসবহুল জীবন, বাঁধনহীন যৌনাচার, সবমিলিয়ে ২৪ অগাস্ট পর্যন্ত ডেরা প্রধানকে ছোঁয়ার সাধ্য কারোর ছিল না। কিন্তু ২৫ অগাস্ট থেকে সেইজীবন এক্কেবারে পাল্টে যায়। সেদিনই ধর্ষণের দায়ে দোষী সাব্য়স্ত হয় এই ধর্মগুরু। আর এরপর থেকেই শুরু হয় ধর্মগুরুর হাজতবাস।

রোহতকের সুনারিয়া জেলে আপাতত বন্দি ধর্ষক রামরমহিম। যে গত ৪০ দিনে ৬ কেজি ওজন কমিয়ে ফেলেছে বলে দাবি জেলসূত্রের একাংশের। ২৫ অগাস্ট যখন জেলে প্রবেশ করে রাম রমরহিম তখন তার ওজন ছিল ৯০ কেজি। কিন্তু গত ৪০ দিনের মধ্যেই তা কমিয়ে ফলেছে সে। বর্তমানে ৮৪ কিলো ওজন রয়েছে রাম রহিমের।
রামরহিমের অনেক ঘনিষ্ঠই মনে করছেন যে, তার ওজন কমা বা স্বাস্থ্য খারাপের নেপথ্যে রয়েছে হানিপ্রীতের থেকে দূরত্ব। এছাড়াও অনেকেরই দাবি, স্বস্থ্যকর খাবার জেলে পাচ্ছে না বলেও রামরহিমের এরকম হাল হচ্ছে দিনে দিনে । যে রামরহিম আগে বিদেশী প্যাকেজ ওয়াটার ছাড়া জেলপান করত না ,তাকে জেলের জল পান করতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই রামরহিমের পক্ষে গোটা বিষয়টিই কষ্টসাধ্য হয়ে উঠছে। এছাড়া জেলে তুমুল খাটখাটনির জন্যও এই হারে ওজন কমছে রাম রহিমের বলে , অনেকের দাবি। যদিও রাম রহিমের স্বাস্থ্য়ের হাল খারাপ হচ্ছে এই দাবি মানতে নারাজ, হরিয়ানা জেলের ডিজিপি প্রিজন কে পি সিং।












Click it and Unblock the Notifications