২৩ বছরে ২১ বার জেল, তারপর বদলে গেল জীবন, চমকে দেওয়ার মতো ঘটনার সাক্ষী তিহার জেলের প্রাক্তন কয়েদি
প্রাক্তন তিহার জেলের কয়েদিই শেষবার জেলে ফিরেছে একেবারে অন্যরূপে। সেই ঘটনা অনন্য, চমকে দেওয়ার মতো।
অভিনয় জীবন বদলে দেয়। বাস্তবে যে এমনটা হবে আক্রমের সঙ্গে তা কেউ আন্দাজও করতে পারেননি। একসময়ে ২৩ বছরের মধ্যে ২১ বার জেলে আসতে হয়েছে ছোটখাটো অপরাধ করে। আর সেই প্রাক্তন তিহার জেলের কয়েদিই শেষবার জেলে ফিরেছে একেবারে অন্যরূপে। অভিনেতা হিসাবে। কারণ অভিনয় বদলে দিয়েছে তাঁকে।

স্বাধীনতা দিবসে আক্রম তিহার জেলে আসে মঞ্চাভিনয় করতে। পারফরমার হিসাবে। এই আক্রমই ২০১৩ সাল পর্যন্ত ২৩ বছরে ২১ বার জেলে ঢুঁ মেরে গিয়েছে। চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধে জেলযাত্রা হয়েছিল। তবে জেলে অভিনয় নিয়ে একটি ওয়ার্কশপই বদলে দিয়েছে আক্রমের জীবন। চারবছর পরে সে জেলে ফিরেছে ঠিকই তবে অপরাধ করে নয়, পারফরমার হিসাবে।
জানা গিয়েছে, এখন আক্রম একটি থিয়েটার গ্রুপ চালায়। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন শিশুদের মধ্যে অভিনয়ের নেশা জাগিয়ে তুলছে সে। এই বদলের জন্য তিহার জেলের কলা অভিযান গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছে সে।
রবিবার জেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত ছিলেন। জেল ছাড়াও আরও অনেক জায়গায় আক্রমরা অভিনয় করবেন বলে জানা গিয়েছে। দিল্লির জনকপুরী, পিতমপুরা, দিল্লি হাটে দেখা যাবে আক্রমের দলের অভিনয়। এভাবে অভিনয় জীবন বদলে দিয়েছে আক্রমের, সঙ্গে অন্যদেরও।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications