জগনের ডাকে অন্ধ্রে বনধ, পদ ছাড়ছেন কিরণ রেড্ডিও

মঙ্গলবার বিকেলে লোকসভায় পাশ হয় তেলেঙ্গানা বিল। কেউ যাতে ভোটাভুটি, হইহট্টগোল দেখতে না পায়, সেই জন্য স্পিকার মীরা কুমারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় লোকসভা টিভি-র সম্প্রচার। সংসদের বাইরে স্লোগান দিতে থাকেন সাসপেন্ড হওয়া ১৭ জন সীমান্ধ্র সাংসদ। পরে ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো তথা কট্টর তেলেঙ্গানা-বিরোধী জগন রেড্ডি সাংবাদিকদের বলেছেন, "দিনের আলোয় লোকসভায় খুন করা হয়েছে গণতন্ত্রকে। সীমান্ধ্রের সাংসদদের কথা শোনা হয়নি। এর প্রতিবাদে বুধবার বনধ পালিত হবে অন্ধ্রপ্রদেশে।" তেলেঙ্গানা অঞ্চলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে না বনধের। কিন্তু সীমান্ধ্র ও রায়লসীমা থমকে যাবে বলেই আশঙ্কা।
বনধে হিংসাত্মক কার্যকলাপ ঘটবে আশঙ্কা করে সতর্ক করা হয়েছে পুলিশকে। হাওড়া-চেন্নাই, হাওড়া-হায়দরাবাদ রেলপথে অবরোধ হওয়ার আশঙ্কা প্রবল। বিভিন্ন স্টেশনে ভাঙচুর চালাতে পারে বনধ সমর্থনকারীরা। এদিন বিকেল থেকেই সীমান্ধ্র এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদ মিছিল হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বুধবারের বনধ সর্বাত্মক হবে।
এদিকে, তেলেঙ্গানা বিল লোকসভায় পেশ হলে পদ ছাড়বেন বলে হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। অথচ এদিন লোকসভায় তা পেশ ও পাশ হয়ে গেলেও তিনি পদ ছাড়েননি। পরে সন্ধেবেলা তাঁর ঘনিষ্ঠমহলে তিনি ঘোষণা করেন, ২০ ফেব্রুয়ারি ইস্তফা দিচ্ছেন। কিরণকুমার রেড্ডির সঙ্গে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবেন সীমান্ধ্রের বেশ কয়েকজন বিধায়ক। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে আবারও ভাঙবে কংগ্রেস। লোকসভা ভোটের আগে সীমান্ধ্রে তাই কংগ্রেসের মৃত্যুঘণ্টা বেজে গেল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications