ফের কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, ১ জওয়ান শহিদ, আহত ৬

কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল। ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন মোট ৫জন। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের উপনগরী কাজিগুন্ডে।

ফের একবার কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটল। ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন মোট ৫জন। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের উপনগরী কাজিগুন্ডে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপরে সেনা কনভয়ে।['A ফর AK47, B ফর Bomb' আইএস জঙ্গিদের বইয়ের সহজপাঠ কেমন, জেনে নিন]

প্রচুর অস্ত্রশস্ত্র সমেত জঙ্গিরা সেনার উপরে হামলা চালায়। সেনার এক আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের হাতে একে ৪৭ রাইফেল ছিল। এগিয়ে এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

ফের কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, ১ জওয়ান শহিদ, আহত ৬

শ্রীনগর থেকে এই এলাকার দূরত্ব ৭০ কিলোমিটার। এটি অনন্তনাগ জেলার অন্তর্গত। এই জঙ্গি হামলায় মোট ৬জন সেনা আহত হয়েছেন বলে খবর।['মায়ের রান্নাঘরে কীভাবে বানাবে বোমা'- শেখাচ্ছে IS টেক্সট বই]

জঙ্গি হামলার ঘটনা ঘটার পরই পুলিশ, আধাসেনা ও সেনা যৌথভাবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। জঙ্গিদের ধরতে তৎপরতা শুরু হয়েছে। যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি।

তবে পুলিশের সন্দেহ, হিজবুল মুজাহিদিন অথবা লস্কর ই তৈবা জঙ্গিদের মধ্যে কেউ এইকাজ করেছে। কারণ উপত্যকায় বহুদিন ধরে এই দুই সংগঠনের জঙ্গিরা সক্রিয় রয়েছে ও এলাকা অশান্ত করে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+