ছত্তিসগড়ের বাস্তারে ৫ সহকর্মীকে গুলি করে মারল আইটিবিপি জওয়ান
আইটিবিপি জওয়ানদের মধ্যে বাবাদ তুঙ্গে। ছত্তিসগড়ের বাস্তারে সহকর্মীদের লক্ষ্যে করে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে।
আইটিবিপি জওয়ানদের মধ্যে বাবাদ তুঙ্গে। ছত্তিসগড়ের বাস্তারে সহকর্মীদের লক্ষ্যে করে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। গুলিতে মৃত্যু হয়েছে ৫ জওয়ানের।

বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দর রাজ জানিয়েছেন বাস্তারের নারায়নপুরে কেদারনার ক্যাম্পে ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের মধ্যে এই ঘটনা ঘটে। যে জওয়ান গুলি চালিয়েছিল তাকেও গুলি করে মেরেছে অন্য জওয়ানরা। গুলি বিদ্ধ আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছেছেন নারায়ণপুরের পুলিস সুপার মোহিত গর্গ। কী থেকে জওয়ানদের মধ্যে বিবাদের সূচনা হল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।












Click it and Unblock the Notifications