বাড়তে পারে ট্রেনের ভাড়া, অর্থনৈতিক মন্দা কাটাতে সিদ্ধান্ত রেলের
বাড়তে পারে ট্রেনের ভাড়া, অর্থনৈতিক মন্দা কাটাতে সিদ্ধান্ত রেলের
শীতকাল আসা মানেই মনটা একটু উড়ু উড়ু হয়ে যায়। সকলেই চায় একঘেয়ে জীবন থেকে একটু বেড়িয়ে অন্য কোথাও ঘুরে আসতে, তাতে মন–মেজাজ দুইই ভালো থাকে। মধ্যবিত্ত হোক বা উচ্চবিত্ত সকলেরই পছন্দ ট্রেনের সফর। কিন্তু বছর শেষে ভারতীয় রেলের পক্ষ থেকে ঘোষণা করা হল এবার হয়ত বাড়তে পারে ট্রেনের ভাড়া। বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানিয়েছেন যে ক্রমবর্ধমান রাজস্ব হ্রাসের মধ্য দিয়েও ট্রেনেও যাবতীয় পরিচালন ব্যবস্থা একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেলের কাছে। তাই যাত্রীদের সুবিধার্থেই ভাড়ার হার বাড়ানো হবে, যার জেরে ট্রেনের টিকিটের দান বাড়তে পারে। এটি সব শ্রেণীর টিকিটের ক্ষেত্রেই করা হবে বলে জানানো হয়েছে।

ভি কে যাদব বলেন, 'আমরা ট্রেন ও মালের ভাড়া বাড়াতে চলেছি। এটা নিয়ে চিন্তাভাবনা চলছে। আমি এখনই এটা নিয়ে কিছু বলছি না, কারণ এটা খুবই স্পর্শকাতর বিষয়। ইতিমধ্যেই ট্রেনের মালের ভাড়া বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য রাস্তা এবং রেলবিভাগ থেকে বেশি করে রাজস্ব আদায় করা।’ ভাড়া বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রেল মন্ত্রক এই প্রস্তাব নিয়ে আগে আলোচনা করে নিতে চায়, কারণ এটি খুবই স্পর্শকাতর বিষয়। সূত্রের খবর, যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ৫ থেকে ৪০ পয়সা করে বাড়তে পারে।
এটি অসংরক্ষিত থেকে এসি প্রথম শ্রেণী এবং মরশুমের টিকিটের ক্ষেত্রে করা হবে। তথ্য জানার অধিকারের এক অনুসন্ধানে জাতীয় পরিবহনের পক্ষ থেকে বলা হয়েছে যে যাত্রী ও মাল ভাড়ায় রেলের চলতি বছরের দ্বিতীয় অর্থবর্ষে ১৫৫ কোটি থেকে ৩,৯০১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে রেলের অর্থনীতিতে। যাদব জানিয়েছেন যে রেল সরে গিয়ে বিমান ও সড়ক পরিবহণে যাত্রীদের ঝোঁক ক্রমেই বেড়ে চলেছে। তাই রেলওয়ে আয়ের বিকল্প উৎসকে মাথায় রেখে ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












Click it and Unblock the Notifications