PM মোদীর শত্রু ছিলেন না, এখনও নন ! লোকসভার আগে নীতীশের মতো কি শিবির বদল করবেন উদ্ধব, জল্পনা তুঙ্গে
তিনি আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শত্রু ছিলেন না, এখন নন। প্রধানমন্ত্রী মোদীই শিবসেনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মহারাষ্ট্রের সাওয়ান্তওয়াড়ির এক জনসভায় এমনটাই বলেছেন, শিবসেনা ইউটিবির সুপ্রিমো উদ্ধব ঠাকরে। প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র সফরকে কটাক্ষ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রে আসেন আর গুজরাতে কী নিয়ে যাওয়া যায়, তা চিন্তা করেন।
উদ্ধর ঠাকরে বলেছেন, শিবসেনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই ছিল। গতবার (২০১৯) এনডিএ-র পক্ষেই প্রচার চালিয়েছিল শিবসেনা। তিনি আরও বলেছেন, বিনয়ক রাউতের মতো সাংসদরা নির্বাচিত হয়েছেন বলেই তিনি (মোদী) প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি দূরে সরে গিয়েছেন। শিবসেনা ইউটিবির হিন্দুত্ব ও গেরুয়া পতাকা এখনও অটুট বলে জানিয়েছে উদ্ধব। কিন্তু বিজেপি সেই গেরুয়া পতাকা ছিঁড়ে ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত উদ্ধব ঠাকরে কোঙ্কন সফরে রয়েছেন। তিনি এইসময় যেসব লোকসভা কেন্দ্রগুলিতে জনসভা করছেন, সেগুলিতে তাঁর দল প্রার্থী দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উদ্ধব ঠাকরে বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ।
আসন্ন নির্বাচনের আগে দলের কর্মীদের কাছে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে উদ্ধব ঠাকরে বলেছেন, যাঁরা কষ্ট দিয়েছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যে, পরবর্তী প্রজন্ম তাদের নাম মনে রাখবে না। উদ্ধব ঠাকরের কটাক্ষ, প্রধানমন্ত্রী মোদী প্রায়ই মহারাষ্ট্র সফর করেন। কিন্তু তিনি (উদ্ধব) ভয় পাচ্ছেন, তিনি যখনই আসবেন, সেখান থেকে (মহারাষ্ট্র) গুজরাতে কিছু নিয়ে যাবেন। তিনি প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র সফরকে নিশানা করে বলেছেন, শেষবার কোঙ্কন সফরের পরে সিন্ধুদুর্গ থেকে একটি সাবমেরিন প্রকল্প গুজরাতে নিয়ে গিয়েছিলেন।
উদ্ধব ঠাকরে বলেছেন, অন্যদিরে দলে নিয়ে বিজেপি তার পরিচয় হারিয়েছে। কিন্তু তাঁর দল (শিবসেনা ইউটিবি) আগে যেখানে ছিল সেখানেই রয়েছে। তিনি জনসভায় বলেছেন, মুসলিমরা শিবসেনা ইউটিবির সঙ্গে আসছে, কারণ তারা বুঝতে পেরেছে, হিন্দুত্ব দুটি ধর্মের মধ্যে আগুন জ্বালানো নয়। তাদের (শিবসেনা ইউটিবি) হিন্দুত্ব হল, রান্না ঘরে চুলা জ্বালানো। কিন্তু বিজেপির হিন্দুত্ব হল ঘর জ্বালিয়ে দেওয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications