বিদেশে দেশের অপমান করেছেন মোদীই, প্রশ্ন করলেই হচ্ছে আক্রমণ! লন্ডনে বিবিসি ইস্যুতে জবাব রাহুল গান্ধীর

লন্ডনে বসেই বিজেপির অভিযোগের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি তিনি বিদেশের মাটিতে দেশের অপমাণের অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকেই নিশানা করেছেন।

যাঁরা অন্ধভাবে সমর্থন করেন তাঁরাই মোদী সরকারের কাছে ভাল। আর যাঁরা নরেন্দ্র মোদী কিংবা সরকারকে নিয়ে প্রশ্ন তোলেন, সেই ব্যক্তি কিংবা সংস্থার ওপরে নেমে আসে আক্রমণ। লন্ডনে এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিবিসির ক্ষেত্রেও তাই ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।

লক্ষ্য দল বিজেপি ও আরএসএসকে পরাজিত করা

লক্ষ্য দল বিজেপি ও আরএসএসকে পরাজিত করা

পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, এই প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, এটি আলোচনায় বিষয় নয়। এই মুহূর্তে বিরোধীদের লক্ষ্য হল বিজেপি ও আরএসএসকে পরাজিত করা।

মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান

মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান

এক ব্যক্তি সব সমস্যার সমাধান করছেন, এই ধারনা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সব কিছু তিনি ঠিক করে দেন, জাদুর কাঠি নিয়ে ঘুরে বেড়ান, মোদী কিংবা সরকারের এই ধরণের কথোপকথনের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন। বেকারত্বের মতো সমস্যার সমাধানের ক্ষেত্রে রাহুল গান্ধী বলেছেন, মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হয়।

মোদীই ভারতের মর্যাদা হানি করেছেন

মোদীই ভারতের মর্যাদা হানি করেছেন

বিদেশের মাটিতে দেশের তথা নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করায় বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে দেশের মানহানি করার অভিযোগ আনা হয়েছিল। এব্যাপারে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা নিশানা করেছেন। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীই বিদেশের মাটিতে নিজের বক্তৃতায় ভারতের মানহানি করেছেন।
রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে বলেছেন, স্বাধীনতার পরে ৭০ বছরে কিছুই হয়নি। নরেন্দ্র মোদী বলেছিলেন দেশে সীমাহীন দুর্নীতি হয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন, তিনি দেশের মানহানি করেননি, ভবিষ্যতেও করবেন না। তবে যিনি বলেন, ৭০ বছরে কিছুই হয়নি, সেটা কি ভারতবাসীর পক্ষে অপমানজনক নয়?

চিনকে নিয়ে অবস্থান

চিনকে নিয়ে অবস্থান

চিন সম্পর্কে কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেছেন, চিনের সৈন্য ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে এবং দেশের সৈন্যদের হত্যা করেছে। যদিও প্রধানমন্ত্রী তা অস্বীকার করেছেন।

ডকুমেন্টারি নিয়ে বিতর্ক

ডকুমেন্টারি নিয়ে বিতর্ক

প্রসঙ্গত ২০০২ সালে গুজরাত দাঙ্গার ওপরে বিবিসির তৈরি ডকুমেন্টারি নিয়েই বিতর্ক তৈরি হয়। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। বিবিসির তৈরি ডকুমেন্টারিকে প্রোপাগ্যান্ডা বলে কটাক্ষ করেছিল ভারতের বিদেশমন্ত্রক। সেখানে তথ্যের অভাবের কথা উল্লেখ করে ডকুমেন্টারি তৈরিতে ঔপনিবেশিক মানসিকতা থাকার অভিযোগ করা হয়েছিল মোদী সরকারের তরফে।

বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে লন্ডন গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানেও তিনি ভাষণ দেবেন। ৭ মার্চ তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ছবি সৌ:PTI

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+