Gaganyaan Mission: আরও এক ইতিহাসের হাতছানি! সপ্তমীর সকালে বড় পরীক্ষা ISRO-এর

Gaganyaan Mission: আরও এক ইতিহাসের মুখোমুখি ভারতের মহাকাশ সংস্থা ISRO। মহাকাশে মানুষ পাঠানোর তোরজোর একেবারে শেষ মুহূর্তে। আগামী ২১ অক্টোবর Gaganyaan মহাকাশযানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ। আর তা সকাল ৭টা থেকে ৯টার মধ্যে হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে ক্রু মডেল Gaganyaan মহাকাশযানের উপর বসানো হয়েছে। খুব শীঘ্রই যানকে লঞ্চ প্যাডে (Gaganyaan Mission) নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে টেস্ট ভেহিকেল ডেমোনস্ট্রেশন-1 (TVD1)।

Gaganyaan Mission

কিন্তু কেন এই পরীক্ষা (Gaganyaan Mission) করা হচ্ছে! জানা গিয়েছে, উৎক্ষেপণের সময় ক্রু এস্কেপ সিস্টেম (CES) এর ইন-ফ্লাইট অ্যাবর্ট ডিমোন্সট্রেশন করা। জানা গিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এই পরীক্ষা চালানো হবে। কার্যত গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের Gaganyaan মিশন (Gaganyaan Mission) নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর সেই বৈঠকের পরেই এই পরীক্ষার বিষয়ে ইসরোর তরফে জানানো হয়।

জানা যাচ্ছে, ক্রু মডিউলটিকে বঙ্গোপসাগরে অবতরণ (Gaganyaan Mission) করানো হবে। আর তা নৌবাহিনীকে দিয়ে উদ্ধারও করা হবে। আর এই পরীক্ষামূলক উৎক্ষেপণ যদি সফল হয় তাহলে Gaganyaan মিশনের নয়া একটি দিক খুলে যাবে। শুধু তাই নয়, এই পরীক্ষামূলক অভিযানের উপর নির্ভর করবে আগামীদিনের অনেক পরিকল্পনা। আগামী দিনে আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ (Gaganyaan Mission) চালানো হবে। আর তাতে রোবট পাঠানোর পরিকল্পনাও রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে Gaganyaan নিয়ে কাজ করছে ইসরো। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে চূড়ান্ত গগনযান মিশন শুরু হবে। এমনটাই খবর। মাটি থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে মহাকাশচারীদের পাঠানো হবে। সেখানে থেকে বিভিন্ন ধরনের গবেষনা চালানো হবে। এক্ষেত্রে মহাকাশচারীদের নিরাপত্তায় (Gaganyaan Mission) বেশি জোর দেওয়া হচ্ছে ইসরোর তরফে। আর সেই কারণে দফায় দফায় পুরো বিষয়টি পরীক্ষা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+