Mission Gaganyaan: ত্রুটি সারিয়ে গগনযানের সফল অভিযান ভারতের! ইতিহাস ইসরোর
Mission Gaganyaan: আরও এক ইতিহাস ভারতের গবেষণা সংস্থা ইসরোর। সফল উৎক্ষেপণ Gaganyaan mission-এর। প্রথমে ব্যর্থ হয়েও সফল ভাবে যান ল্যান্ডিং করে। আর এরপরেই ইসরোর কন্ট্রোল রুমে ধরা পড়ে উচ্ছ্বাস। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জুড়িয়ে ধরেন এই অভিযানের সঙ্গে যুক্ত গবেষকদের।
শুধু তাই নয়, ভারতের গবেষণা সংস্থা ইসরোর (ISRO) মাথায় যুক্ত হল আরও একটি (Mission Gaganyaan) সাফল্যের পালক। গত কয়েক বছর ধরে মহাকাশে মানুষ পাঠানোর চেষ্টা চালাচ্ছে ইসরো। আর এই মিশনের নাম Gaganyaan mission। আর এই মিশনের অংশ হিসাবেই টেস্ট ফ্লাইট (TV-D1 Test Flight) এর পরীক্ষার কথা ছিল।

নির্ধারিত সকাল সাড়ে ৮টার সময় শ্রীহরিকোটা থেকে এই পরীক্ষার (Mission Gaganyaan) কথা ছিল। সেই মতো শুরু হয়েছিল কাউন্টডাউনও। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে যানে। একেবারে কাউন্টডাউনের পাঁচ সেকেন্ড আগে স্থগিতা করে দেওয়া হয় অভিযান।
কিন্তু কিছুক্ষণ পরে ত্রুটি চিহ্নিত করে ইসরো। এবং তা সংশোধন করে ১০ টার সময় উৎক্ষেপণের সময় দেওয়া হয়। সেই মতো ফের একবার শুরু হয় কাউন্টডাউন। ঘড়ির কাঁটা ১০ টা বাজতেই TV-D1 Test Flight সফল ভাবে উৎক্ষেপণ করে। আর তা ভারতের মহাকাশ গবেষণায় আরও এক ইতিহাস তৈরি করে দেয়। ইতিমধ্যে ভারতের চন্দ্রযান এবং সূর্য অভিযান সফল হয়েছে।
#WATCH | Gaganyaan Mission: After the successful touch down of the crew escape module, ISRO chief S Somanath congratulates scientists pic.twitter.com/YQp6FZWXec
— ANI (@ANI) October 21, 2023
এবার সেই তালিকায় গগনযানও। তবে আগামী কয়েক মাস ধরে এই বিষয়ে আরও কয়েকটি পরিক্ষা চালাবে ইসরো। শুধু তাই নয়, এই সফল উৎক্ষেপণের পর এই বিষয়ে গবেষনা আরও এগিয়ে নিয়ে যেতে ইসরোকে সাহায্য করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে মহাকাশে যারা যাবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইসরো।
মূলত এদিনের পরীক্ষাটি সেদিকে তাকিয়েই করা হয়। আপৎ অবস্থায় মহাকাশচারীরা যাতে প্যারাসুটে নীচে নেমে আসতে পারে সে বিষয়টি প্পরিক্ষা করে দেখা হয়। আর সে বিষয়টি সফল হয়েছে। নির্ধারিত জায়গা এবং সময় অনুযায়ী প্যারাসুট খুলেছে। আর তা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ইতিমধ্যে সেই ছবি প্রকাশ্যে এনেছে ইসরো। শুধু তাই নয়, ভারতীয় গবেষণা সংস্থা জানাচ্ছে, "Mission going as planned"।
আর এরপরেই শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। গগনযান গবেষণার সঙ্গে যুক্ত ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং অন্যান্য গবেষকদের শুভেচ্ছা মন্ত্রী সহ সাধারণ মানুষের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications