ইসরোর চন্দ্রযান ২ এর চাঁদের মাটি ছোঁয়ার ঐতিহাসিক মুহূর্তে বেঙ্গালুরুতে থাকবেন প্রধানমন্ত্রী
মহাকাশে ইতিহাস সৃষ্টি করার পথে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি মহাকাশযান ইসরো পাঠিয়েছে চাঁদে। চাঁদের কক্ষপথ ঘুরে মাটিতে অবতরণ করবে এদিন মাঝরাতে।
মহাকাশে ইতিহাস সৃষ্টি করার পথে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি মহাকাশযান ইসরো পাঠিয়েছে চাঁদে। চাঁদের কক্ষপথ ঘুরে মাটিতে অবতরণ করবে এদিন মাঝরাতে। সেই ঘটনার সাক্ষী থাকতে এদিন রাতে বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইতিহাস ছুঁতে চলা এই ঘটনাকে ইসরোর সদর দপ্তরে বসে বাকী বিজ্ঞানীদের সঙ্গে তিনি চাক্ষুষ করবেন বলে জানা গিয়েছে। এদিন মাঝরাতে চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রযান দুইয়ের। তার আগেই রাতে প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন বেঙ্গালুরু।
I am extremely excited to be at the ISRO Centre in Bengaluru to witness the extraordinary moment in the history of India’s space programme. Youngsters from different states will also be present to watch those special moments! There would also be youngsters from Bhutan.
— Narendra Modi (@narendramodi) September 6, 2019
এদিন তার আগে স্পেস কুইজে অংশ নেওয়া অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন প্রধানমন্ত্রী। দেশের বিজ্ঞানী মহলে এবং যুব বিজ্ঞানীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্য নিয়েই ইসরোর এই ইতিহাস ছোঁয়ার মাহেন্দ্রক্ষণে মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে সকলকে উৎসাহ দেবেন।
প্রসঙ্গত, এদিন রাত একটা থেকে আড়াইটের মধ্যে চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রযান ২-এর।












Click it and Unblock the Notifications